চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ম্যানসিটিকে লইয়াই গার্দিওলাকে পাহাড় ডিঙাতে হইবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ফুটবল মাঠে গভীর চিন্তায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপ গার্দিওলার জন্য বড়সড় এক ধাক্কাই বটে। উদার হস্তে কাড়ি কাড়ি কড়ি ঢেলে দল সাজিয়ে মৌসুমের শুরুতেই বড়সড় লজ্জা। লেস্টার সিটির বিপক্ষে নিজ মাঠে লিগে ৫-২ গোলের হার। ম্যানচেস্টার সিটি আর অগ্রনেতা গার্দিওলার যেন লুকানোর সুড়ঙ্গ খোঁজার মতোই অবস্থা!

কী এক বিবর্ণ রাত ম্যানসিটির জন্য! সাফল্য ঠাঁসা কোচিং ক্যারিয়ারে প্রথমবার নিজের দলকে হাতের পাঁচ আঙুল গুনে গুনে গোল হজম করতে দেখলেন গার্দিওলা। সেই ২০০৩ সালের পর এমন হার দেখল সিটিজেনরাও।

টানা দুই লিগ জেতা সিটি গত মৌসুমে ট্রফি হাতছাড়া করেছে লিভারপুলের কাছে। শিরোপা পুনরুদ্ধার মিশন, লেস্টার সিটির জেমি ভার্ডির হ্যাটট্রিক বুঝিয়ে দিল সামনে কেমন পরিকল্পনার ছকে ম্যানসিটিকে ভাঙা-গড়ায় মগজ খাটাতে হবে গার্দিওলার। ইপিএলে যে প্রতিযোগিতা, পাহাড়ই ডিঙাতে হবে বার্সা ও বায়ার্নের সফল সাবেক কোচকে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২০০৩ সালে আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল সিটি। সেই শেষ! আর গার্দিওলা ৬৮৭ ম্যাচে কোচিং করিয়ে এই প্রথম শিষ্যদের এত গোলের ভারে ডুবতে দেখলেন।

নতুন মৌসুমে দুই রাউন্ড খেলে এই হারে আপাতত টেবিলের ১৩তম স্থানে থাকা ম্যানসিটির এহেন ব্যর্থতার দায় নিচ্ছেন কোচ গার্দিওলা। সঙ্গে প্রতিপক্ষকেও দায় দিচ্ছেন তিনি। বলছেন, লেস্টার বস ব্রেন্ডন রজার্স রক্ষণাত্মক মানসিকতায় দলকে যেভাবে খেলিয়েছেন, সেটি সমালোচনার যোগ্য।

প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে না পারা আর নিজ রক্ষণে গুলিয়ে যাওয়া, সমস্যা যাই হোক সিটি কোচকে সেটা কাটিয়ে ওঠার পথ বাতলাতে হবে দ্রুতই। গার্দিওলা নিজেও সেটি জানেন। খানিক দেরি হলেই যে অনেক পিছিয়ে পড়তে হবে অসংখ্য ভালো ছাত্রের লিগ প্রিমিয়ারে, সেটা বুঝেই কিনা সমাধান খোঁজার শুরু করার কথাও বললেন স্প্যানিশ কোচ।

শিষ্যদের মানসিকতা বদলাতে হবে বলে জোর দিলেন ম্যাচ পরবর্তী কথাবার্তায়। অতীতে অসংখ্যবার যেমন সমস্যা থেকে উতরে গেছেন সেরার কাতারে, তেমনভাবেই ঘুরে দাঁড়াতে চাল চালতে চান গার্দিওলা, বললেন হাল ছাড়ার সময় এটা নয়।

সিটি কীভাবে সমস্যা কাটিয়ে উঠবে ডলারের ঝনঝনানিতে ভরপুর রক্ষণ দেয়াল নিয়ে, সেটা পরের ম্যাচগুলোতেই বোঝা যাবে। আপাতত নতুন খেলোয়াড় কেনার আলোচনায় যেমন নেই, তাতে বলে দেয়াই যায় এই ম্যানসিটিকে লইয়াই গার্দিওলাকে পাহাড় ডিঙাইতে হইবে।

Tags: ইপিএল-২০২০ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলেস্টার
Previous Post

সিনেমার গল্পের কেন্দ্রে যখন কুকুর

Next Post

ফুলেল শ্রদ্ধায় প্রিয় প্রাঙ্গণ ছাড়লেন মাহবুবে আলম

Next Post
প্রিয় ব্যক্তির প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলেল শ্রদ্ধায় প্রিয় প্রাঙ্গণ ছাড়লেন মাহবুবে আলম

সাহেদের যাবজ্জীবন কারাদণ্ডের শুনানিতে উপস্থিত আইনজীবী ও আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT