চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বেলকে কে চায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 08, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

গ্যারেথ বেল আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। থাকার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ জিনেদিন জিদানও। শনিবার এইবারের বিপক্ষে ২-১ গোলের জয় শেষে দলবদল নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন জিদান। সেখানে বড় একটি অংশজুড়ে ছিলেন ওয়েলস উইঙ্গার। তবে জিদান কোনো কিছুই পরিষ্কার করেননি। তাতে বেলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

পরশু বেল খেলেছেন প্রথম ৭৭ মিনিট। পরে তাকে উঠিয়ে টনি ক্রুজকে নামান জিদান। এটা বেলের জন্য ভালো খবরই। কেননা বুধবার ভ্যালেন্সিয়ার কাছে হারের ম্যাচে তো দলে জায়গাই পাননি। তাই সংগত কারণেই ম্যাচ শেষে উঠে আসে বেল প্রসঙ্গ।

আগামী মৌসুমে রিয়ালে থাকবেন কিনা বেল, এমন প্রশ্নের জবাবে জিদান বলেছেন, ‘দেখি কী হয়, তবে আমি আপনাকে বলছি না যে কী হবে। গ্যারেথ রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়, চুক্তিতে এখনো দুই বছর বাকি রয়েছে তার। কী হয় তা দেখতে আমরা অপেক্ষা করব। এ বিষয় নিয়ে কথা বলার সময় এখন নয়।’

সব মিলিয়ে বার্নাব্যুর পরিস্থিতি এখন বেলের অনুকূলে নয়। পরশু ম্যাচে নামার ৫ মিনিটের মধ্যেই বল হারিয়ে রিয়াল সমর্থকদের দুয়োর মুখে পড়েছিলেন। এরপর ওয়ান-টু-ওয়ানে গোল করতে ব্যর্থ হওয়ার পর আবার তাকে দুয়ো শুনতে হয়, যদিও সে যাত্রায় তিনি ছিলেন অফসাইড। বার্সেলোনার কাছে হারের ম্যাচেও বেলকে দুয়ো দিয়েছেন রিয়াল সমর্থকরা।

এই ঘটনাগুলোকে লজ্জাজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন বেলের এজেন্ট জোনাথন বার্নেট। আসলে বার্নেট পছন্দ করুন আর না-ই করুন, সমর্থকরা ক্ষুব্ধ হবেনই। কেননা মাঠে বেলের নিষ্ক্রিয়তা, গোলখরা (১৪ গোল ও ৫ অ্যাসিস্ট) সমর্থকদের পছন্দ হওয়ার নয়।

সমর্থকদের আচরণ দেখেই স্পষ্ট, বার্নাব্যু ছাড়তে হবে বেলকে। তবে প্রশ্ন হল, কোন দল টানবে তাকে। বিশেষ করে, মৌসুমে ১৭ মিলিয়ন ইউরো দিতে তৈরি আছে কোনো ক্লাব? এ বিবেচনায় তার বার্নাব্যু ছাড়া কঠিনও বৈকি।

এই অবস্থায় বেলকে চাইতে পারে এমন মাত্র তিনটি দলের কথা জানাচ্ছে স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা।

ম্যানচেস্টার ইউনাইটেড
আগ্রহীদের নামের তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ২০১২-১৩ মৌসুম থেকে আর প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেননি রেড ডেভিলরা। সেজন্য আগামী মৌসুমে তাদের একটা বড়সড় রিক্রটের প্রয়োজন। এরইমধ্যে অবশ্য মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করেছে দলটি, কিন্তু শিরোপার ধারে কাছেও যেতে পারেননি। ফলে ম্যানইউ এমন একজনকে দলে নিতে চায়, যে তাদের শিরোপার কাছাকাছি নিয়ে যেতে পারে। বেলকে তেমন একজন হিসেবেই চিন্তা করছে তারা। তাদের এই পথে আশার আলো দেখাচ্ছেন পল পগবা। যিনি আবার রিয়াল মাদ্রিদের ব্যাপারে আগ্রহী। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

বায়ার্ন মিউনিখ
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা নিয়ে আরেকটি মৌসুম শেষ করছে বায়ার্ন মিউনিখ। কিন্তু সামনের মৌসুমে ভালো কিছু করার জন্য অভিজ্ঞ ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনের বিকল্প দরকার বাভারিয়ানদের। বায়ার্ন আর বেলের গতি অনেকটা মিলে যাওয়ায় অনেকেই ওয়েলস তারকা পরবর্তী ঠিকানা দেখছেন অ্যালিয়েঞ্জ অ্যারেনায়।

টটেনহ্যাম হটস্পার
বেলের ঘর বলা হয় টটেনহ্যাম হটস্পারকে। এখান থেকেই বেল আজকের বেল হয়েছেন। চলতি মৌসুমেই নতুন স্টেডিয়াম বানিয়েছে টটেনহ্যাম। তাদের দলে ইতিমধ্যেই খুব চমৎকার আক্রমণ বিকল্প আছে। তারপরও ‘বড় ছেলে’ ঘরে ফিরলে ভালো লাগবে তাদের।

Tags: গ্যারেথ বেলবেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যেসব বাংলাদেশি নিহত

Next Post

অগ্নিদগ্ধ সেই মাদরাসা ছাত্রী লাইফ সাপোর্টে

Next Post
ফেনী-মাদরাসা শিক্ষার্থী-মাদরাসার অধ্যক্ষ

অগ্নিদগ্ধ সেই মাদরাসা ছাত্রী লাইফ সাপোর্টে

পুরুষের ওজন কেন নারীর চেয়ে দ্রুত কমে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT