চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই বাচ্চা আমাদের নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 23, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
BBC

কয়েক মিনিটের ব্যবধানে জন্মগ্রহণ করে জোনাইত এবং রাইয়ান। ঘরে পুত্র সন্তান পেয়ে শাহবুদ্দিন আহমেদ-সালমা পারভিন এবং সিওয়ালি বোরো দুই দম্পতিই বেশ খুশি। ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যে জোনাইত এবং রাইয়ানের বয়স যখন সবে মাত্র তিনে পড়ছে তখনই তাদের ভবিষ্যৎ হয়ে পরে  বড় এক আশঙ্কার মধ্যে। কারণ মুসলিম ঘরে জন্ম নেওয়া জোনাইত দেখতে একদম আদিবাসী শিশুর মতো।

জন্মের এক সপ্তাহ পর থেকে আহমেদের স্ত্রী সালমা পারভিনের মনে হতে থাকে তার ঘরে যে ছেলেটি আছে সেটা তার নিজের সন্তান না। তাদের দাবি ২০১৫ সালের ১১ মার্চ ভারতের আসামে মঙ্গলালয়ে সিভিল হাসপাতালে জন্ম নেওয়া বাচ্চাটি পরিবর্তন হয়ে যায় এক আদিবাসী পরিবারের সাথে।

শাহবুদ্দিনের স্ত্রী পারভিন বারবার দাবি করেন, এই বাচ্চা আমাদের নয়। কারণ আমার ডেলিভারির সময় পাশের বেডে ছিল শ্রমশূর এলাকার বোদো আদিবাসী এক মহিলা। আমি মনে করি, আমাদের বাচ্চাটি পরিবর্তন হয়েছে।

শিশুটির ছোট চোখ দেখে পারভিন সন্দেহ করে আমাদের পরিবারে এমন চোখ, মুখমন্ডল কারো নেই। দেখতে ঠিক আদিবাসী শিশুদের মতোই। এই কথা শোনার পর আহমেদ হাসপাতালে যায় এবং ওই দিন হাসপাতালে জন্মানো সমস্ত শিশুর বিবরণ সংগ্রহ করে। হাসপাতাল থেকে তথ্য পায়, ওই দিন পাঁচ মিনিট ব্যবধানে সাতটি শিশু জন্ম গ্রহণ করে। এবং এদের মধ্যে একজন আদিবাসী মহিলা আছে।

BBC

এই তথ্যের ভিত্তিতে, আহমেদ দম্পতির বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে আদিবাসী দম্পতি, অনিল ও সিওয়ালি বোরোর ঠিকানায় একটা চিঠি পাঠায়। যদি আপনাদের সন্দেহ হয় আপনার ছেলেটি আদল বদল হয়েছে তাহলে আমার নম্বরে ফোন দিয়ে জানাবেন।

কিন্তু অনিল বোরোর পরিবার মনে করে এটা কোন অবস্থায় সম্ভব না। কিন্তু অনিল বোরো ছেলে রাইয়ানকে দেখে পারভিনের নিজের ছেলেই মনে হতে থাকে বারবার। তবে বোরো পরিবারটি প্রতিবারই এই সন্দেহ প্রত্যাখ্যান করে আসছিল।

এরপর বাচ্চা বদলানোর সন্দেহে আহমেদ হাসপাতালের নার্সকে অভিযুক্ত করে। তবে অভিযোগের কথা হাসপাতাল কর্তৃপক্ষ পুরাই অস্বীকার করে। ২০১৫ সালে আগস্টের দিকে আহমেদ তার স্ত্রী পারভিনের ডিএনএ টেস্ট করে কিন্তু জোনাইতের সাথে তার ডিএনএ রিপোর্টে মিল পাওয়া যায়নি।

ডিসেম্বরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই রিপোর্ট দেখানো হলে তারা আইনসম্মত না বলে রিপোর্ট প্রত্যাখ্যান করে।

কিন্তু পরে পুলিশ ইন্সপেক্টর হেমন্ত বারুহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং দুই দম্পতির পরিবারের বাচ্চা বদল ঘটনার তদন্ত করে। বিবিসির প্রতিবেদনে উঠে আসে, ২০১৬ সালে জানুয়ারিতে কলকাতার একটি ফরেনসিক ল্যাবে দুই দম্পতির রক্ত পরীক্ষা করে দেখতে চাইলে তারা এই টেস্ট করতে অস্বীকৃতি জানায়। পরে ২০১৭ সালে এপ্রিলে ভারতের গুয়াহাটিতে ফরেনসিক ল্যাবে রক্তের স্যাম্পল দেওয়া হলে, রিপোর্টে বাচ্চা অদলবদলের প্রমাণ পাওয়া যায়।

BBC 4

পুলিশ ইন্সপেক্টর বারুহর তদন্তে আহমেদ দম্পতি এই বিষয়টি আদালতে মামলা তোলে। গত বুধবার আদালত রায়ে নিষ্পত্তি দেয় দুই পরিবারই তাদের বাচ্চাদের নিজের কাছে রাখতে পারবে।

কিন্তু জোনাইত এবং রাইয়ান দু’জনই তাদের পরিবার ছেড়ে যেতে চায় না। এখন দুই পরিবারের আশঙ্কা আদিবাসী জোনাইত হিন্দু হয়েও মুসলিম পরিবারে বেড়ে ওঠছে এবং রাইয়ান আদিবাসী রীতি নীতির মধ্যে তার শৈশব কাটাচ্ছে। কিন্তু পরে দুই পরিবারই সিদ্ধান্তে আসে যখন জোনাইত এবং রাইয়ান বড় হবে তারাই ঠিক করবে কোন পরিবারে তারা থাকবে।

Tags: ভারত
Previous Post

‘ফুঁ’ দিয়ে কি ওড়াতে চান আসিফ?

Next Post

অস্ত্রের ঝনঝনানিকে ভয় পায় না নারায়ণগঞ্জবাসী: আইভী

Next Post
আইভী

অস্ত্রের ঝনঝনানিকে ভয় পায় না নারায়ণগঞ্জবাসী: আইভী

‘নায়করাজ হতে সবসময় চেষ্টা করেছি, আজও করছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT