চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পাহাড় টপকাতে পারবে ইংল্যান্ড?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 পূর্বাহ্ন 17, জুলাই 2017
in স্পোর্টস
A A
অদূরের ২২ গজের দিকে তাকিয়ে রুট কী ভাবছেন? জয়টা বুঝি হাতছাড়াই হয়ে গেল?

অদূরের ২২ গজের দিকে তাকিয়ে রুট কী ভাবছেন? জয়টা বুঝি হাতছাড়াই হয়ে গেল?

হাতে পড়ে পুরো দুটি দিন, ছয়টি সেশন, অক্ষত ১০টি উইকেট; পারবে কি ইংল্যান্ড? ক্রিকেটের ইতিহাস আর ক্রিকেটীয় বাস্তবতা বলছে সাউথ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৪৭৪ রানের লক্ষ্য টপকাতে হলে নিজেদের রেকর্ডের ইতিহাসই যে নতুন করে লিখতে হবে জো রুটের দলকে।

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের রস্তা এঁকে ফেলেছে সফরকারী আফ্রিকা। রোববার ৩৪৩ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে তারা। প্রথম ইনিংসে তুলেছিল ৩৩৫ রান। আর স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছিল ২০৫ রানে।

শেষ বিকেলে ৪ ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ১ রান তুলেছে ইংল্যান্ড। সোমবার তাই পাহাড় টপকানোর লক্ষ্যেই নামতে হবে স্বাগতিকদের। সে পথে ক্রিকেটীয় বাস্তবতার সঙ্গে বাঁধা ইংলিশদের ইতিহাসও।

চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়ার ইংলিশ রেকর্ডটি যে ৩৩২ রানের। সেটিও ১৯২৮ সালের কথা। সেখানে ট্রেন্ট ব্রিজে তাদের সফল রান তাড়ার ঘটনাটি ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২৮৪ রান। প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস লিখতে কি করতে হবে সেটা ভেবে রুটরা নিশ্চয় নির্ঘুম রাতই কাটাবেন!

একটা সাহসের জায়গাও খুঁজে নিতে পারেন রুটরা। গত ১০ বছরে এই মাঠে যে হারেনি ইংল্যান্ড।

এর আগে ৯ উইকেটে ৩৪৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণার পথে সাউথ আফ্রিকা দিন শুরু করেছিল ১ উইকেটে ৭৫ রানে। দুই অপরাজিত ডিন এলগার ও হাশিম আমলা জুটিটাকে ১৩৫ রানে টেনে নেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে এলগার ৮০ রানে ও আমলা ৮৭ রানে সাজঘরে ফেরেন।

সেখান থেকে কুইন্টন ডি কক এক রানে ফিরলেও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ৬৩ এবং ভারনন ফিনল্যান্ডারের ৪২ রানে লিডের পাহাড় গড়ে প্রোটিয়ারা।

সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে দশ উইকেট নেয়া মঈন আলি ৪টি, বেন স্টোকস ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নিয়েছেন।

Previous Post

৫৭ ধারার মামলা তুলে নিচ্ছেন ড. মনসুর

Next Post

১৫ বছরে তৃতীয় মাত্রা

Next Post
‘তৃতীয় মাত্রা’

১৫ বছরে তৃতীয় মাত্রা

চঞ্চল চৌধুৃরী ও টয়া।

‘মিসির আলী’র পর চঞ্চল চৌধুরী এখন ‘হিমু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT