চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই পাকিস্তান বেশি ভয়ঙ্কর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 30, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দশ দলের মধ্যে গড়ে সবচেয়ে কম বয়স্ক খেলোয়াড় পাকিস্তান স্কোয়াডে। বিশ্বকাপে আসার আগে হেরেছে টানা দশ ম্যাচ। দুই সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হার দেখতে হয়েছে সরফরাজ আহমেদদের!

তবে দলটা পাকিস্তান। যেকোনো আসরে সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’! আর এই তকমার কারণেই নিজের দলকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ম্যাচের আগেরদিন পাকিস্তান অধিনায়ককে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা, টানা হারের বৃত্তে থাকায় এ আসরে তার দলের ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল?

জবাবে কাঁটা কাঁটা উত্তর দিয়েছেন সরফরাজ, ‘আমার মনে হয় আনপ্রেডিক্টেবল থাকাটাই ভালো। পাকিস্তান সেই দল যাদের নিয়ে সবদলই ভয়ে থাকে। দিন শেষে পাকিস্তানই সবচেয়ে ভয়ঙ্কর দল। বিশ্বকাপে আমাদের নিয়ে আগেভাগে কিছুই বলা যায় না। ফলটা সেভাবেও পাওয়া যায়।’

২৭ জানুয়ারি সাউথ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে জয় পাওয়ার পর ওয়ানডেতে আর জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এর মূল দায়টা নিতে পারেন বোলাররা। ব্যাটসম্যানরা বেশ ফর্মে আছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলটির সর্বনিন্ম সংগ্রহ ২৯৭।

তবে দুহাত ভরে প্রতিপক্ষকে রান বিতরণ করছেন বোলাররা। ইংলিশদের বিপক্ষে বোলারদের ব্যর্থতায় হার দেখেছে পাকিস্তান। প্রথম ম্যাচের প্রতিপক্ষ আবার ওয়েস্ট ইন্ডিজ, যারা নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রস্তুতিতে রান তুলেছে ৪২১! তাই বোলারদের সতর্ক করে দিয়ে সরফরাজের হুঁশিয়ারি, ভালো করতে না পারলে কপালে শনি আছে।

‘কোনো দলকে থামাতে চাইলে আগে তাদের উইকেট নিতে হবে। উইকেট না নিতে পারলে রান কম দিতে হবে।’

‘আর খেলা যখন ইংল্যান্ডে, তখন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে থামাতে হলে আপনাকে উইকেট নিতেই হবে। এর বাড়তি কোনো বিকল্প নেই!’

Tags: পাকিস্তান বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

ঈদে ‘তৃণমূল পেশাজীবী সংবর্ধনা’ দেখে হাসবে দর্শক

Next Post

নেত্রী নুসরাতের বিয়ে, পাড়াপড়শির ঘুম নেই!

Next Post

নেত্রী নুসরাতের বিয়ে, পাড়াপড়শির ঘুম নেই!

কোরআন পাঠে আমাদের দায়িত্ব ও কর্তব্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT