চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই জনপদে আপনার মৃত্যু হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 19, জুলাই 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। চার বছর আগে এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। শোকাবহ এই দিনটিতে সকল হুমায়ূন প্রেমীরাই তাকে স্মরণ করছেন শ্রদ্ধাভরে। দিনটিকে সামনে রেখে এবার ফেসবুকে পোস্ট দিলেন প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম। 

নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, 

প্রিয় হুমায়ুন স্যার,
শুনেছি দেশে আজ বৃষ্টি হচ্ছে! আবার ভেবে বসবেন না, কেবল বৃষ্টি হচ্ছে বলেই আপনাকে মনে পড়ছে! এইতো দেশে কিছুদিন আগে ঈদ হয়েছে, আবার ভেবে বসবেন না, কেবল ঈদের সময় নাটক দেখার উদ্দেশ্যে আপনাকে মনে পড়ে! গতকাল দেখলাম একদল যুবক কক্সবাজার যাওয়ার প্ল্যান করছে; ওদের প্ল্যান হলো পূর্ণিমার সময় কক্সবাজার যাবে! আবার ভেবে বসবেন না জোছনার কথা আসাতে আপনাকে মনে পড়ছে! একদল মানুষ তাদের ফেসবুক প্রোফাইল হলুদ করে রেখেছে আজ, আবার ভেবে বসবেন না ‘হিমুর’ জন্য আপনাকে মনে পড়ে! শুনেছি একদল যুবক নাকি মিসির আলি হওয়ার প্ল্যান করছে। দেশে আজকাল জঙ্গি হামলা হচ্ছে স্যার। এই ছেলেপেলেগুলো ঠিক করেছে মিসির আলি হয়ে এই সব জঙ্গিদের মাইন্ড (মন) পড়ে ফেলবে! আবার ভেবে বসবেন না, মিসির আলির জন্য আপনাকে মনে পড়ছে!


এরপর একটি ঘটনার স্মৃতিচারণ করে আমিনুল ইসলাম লিখেন, এই জনপদের মানুষের প্রাণের সাথে মিশে গেছেন আপনি। আপনাকে যে আর আলাদা করে মনে করতে হয় না। একবার আপনার জন্মদিনের সময় আপনি আমাকে কঠিন একটা প্রশ্ন করেছিলেন- টুটুল (আমার ডাক নাম) বলো তো জন্মদিনের ব্যাপার খানা কি?

আমি গভীর চিন্তায় পড়ে গিয়ে ভয়ে কোন উত্তর দিতে পারিনি। আপনি বলেছিলেন– ইট রিমাইণ্ডস মি দ্যাট উই আর নিয়ারিং দ্যাট হোয়াইট হাউজ। সাদা ঘরের (হোয়াইট হাউজের) কথা আপনি খুব বলতেন।

সবশেষে তিনি লিখেন, আজ হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। স্যার, সেই সাদা ঘর থেকে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন, এই জনপদে আপনার মৃত্যু হয়নি। শিল্পীর মৃত্যু নেই স্যার। শিল্পী বেঁচে থাকে তার শিল্প কর্মের মাধ্যমে। আপনি বেঁচে আছেন আমাদের মাঝে স্যার। বেঁচে থাকবেন, যতদিন এই জনপদ বেঁচে আছে।

Tags: হুমায়ূন আহমেদ
Previous Post

‘এই জনপদে আপনার মৃত্যু হয়নি’

Next Post

প্রথমবারের মতো ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট

Next Post

প্রথমবারের মতো ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট

প্রথমবারের মতো ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT