চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইডস এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাইলফলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 23, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
এইচআইভি পরীক্ষা করার জন্য রক্তের নমুনা ধরা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইডস আক্রান্ত এক নারীর শরীর থেকে এইচআইভি সংক্রমণের সব ধরণের লক্ষণ নির্মূল হয়েছে বলে চিকিৎসকরা লক্ষ্য করেছেন। আর্জেন্টিনার নাগরিক ওই নারী ২০১৩ সাল থেকে এইডস আক্রান্ত হন। গবেষকরা এই নারীর উদাহরণ থেকে ভবিষ্যতের জন্য আশার আলো দেখছেন।

আর্জেন্টিনার জেপার‌্যানজা শহরের ৩০ বছর বয়সী ওই নারীর শরীরে কয়েক বছর ধরে পরীক্ষা করে এইচআইভি সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি। এমনকি ডিএনএ পরীক্ষা করেও এইচআইভি পাওয়া যায়নি। এমনকি এইডস এর জন্য ওষুধ খাওয়া বন্ধ করার পরও এইডস ফিরে আসেনি।

কীভাবে এইডসমুক্তি সম্ভব হলো সেটা এক বড় রহস্য। এর আগে নূন্যতম দুজন এইডস রোগী সংক্রমণমুক্ত হয়েছন। তারা দুজনই ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন। ক্যান্সারের চিকিৎসা করাতে তাদের শরীরে কোষ (স্টেম সেল) প্রতিস্থাপন করা হয়েছিলো। কোষ প্রতিস্থাপন এইচআইভিমুক্তি হতে পারে বলে গবেষকরা ধারণা করছেন। তবে আর্জেন্টিনার ওই নারী কীভাবে রোগ থেকে মুক্তি পেলেন সেটা গবেষকরা নিশ্চিত হতে পারছেন না। কিন্তু ওই নারী এইচআইভি থেকে মু্ক্ত হয়েছে মানে এটা সম্ভব। এটাই খুশির খবর।

বসটন র‌্যাগন ইনস্টিটিউট এর জু উয়ু এবং বুয়েন্স আয়ার্স এর ‘ইনস্টিটিউট অব ব্যায়োমেডিক্যাল রিসার্চ ইন রেট্রোভাইরাস এন্ড এইডস’-এর নাটালিয়া ল্যফার মনে করেন, ওই নারী প্রাকৃতিকভাবেই এইইচআইভি-ওয়ান সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। গবেষকরা তার শরীরের কোষ, রক্ত, টিস্যু নিয়ে নানান রকম গভীর পরীক্ষা চালিয়েছেন। কিন্তু এইআইভি’র জীবাণু পাওয়া যায়নি।

দশকের পর দশক ধরে চিকিৎকরা এইচআইভি সংক্রমণ দূর করতে চেষ্টা করে যাচ্ছেন। নানান রকম ওষুধপত্র দিয়ে সংক্রমণ দমিয়ে রাখার চেষ্টা করা হয়। বেশীরভাগ রোগীর ক্ষেত্রে সংক্রমণ সীমিত রাখা সম্ভব হয়। এ পরিস্থিতিতে যদি অন্য কোন রোগীর সংক্রমণমুক্ত হন তাহলে অন্যদের ক্ষেত্রেও আশার সঞ্চার হয়।

মেলবোর্ন ইউনিভারসিটির পিটার ডরোথি ইনস্টিটিউট ফর ইনফেকশন এন্ড ইমিউনিটি-এর পরিচালক শ্যারোন লিউইন বলেছেন, এইচআইভির সঙ্গে লড়াই করতে রোগীর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতি সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। তাতে দীর্ঘ চিকিৎসার একটা পর্যায়ে গিয়ে রোগী আরো শক্তভাবে জীবাণুর সঙ্গে লড়াই করতে সক্ষম হয়। এক সময় এইচআইভিকে রোগী পরাজিত করতে পারে।

শ্যারন লিউইন আরো বলেছেন, এইচআইভি থেকে মুক্তি পাওয়ার ঘটনায় মানুষ খুবই উচ্ছসিত। কারণ এই রোগীর উদাহরণ থেকে অন্যরা দিক নির্দেশনা পাবেন। ককেশিয় অঞ্চলের এক শতাংশ মানুষ এইচআইভ আক্রান্ত। যারা জীবাণুটিকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। তারা যদি এইডস থেকে মুক্ত হতে পারেন তবে সেটি হবে মানুষের ইতিহাসে আরেকটি মাইলফলক।

Tags: এইচআইভিএইডস
Previous Post

করোনায় মৃত্যু ৩, শনাক্তের হার ১.৪৫ শতাংশ

Next Post

যে গানে ডুবে আছেন সেরাকণ্ঠের আনিসা

Next Post
সেরাকণ্ঠের আনিসা গান রেকর্ডিং স্টুডিওতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে গানে ডুবে আছেন সেরাকণ্ঠের আনিসা

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে খুশি একজন খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শারমিন সুপ্তা ১৩০*, বাংলাদেশ ৩২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT