চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপি ক্যাম্পে ফিটনেসের কঠিন পরীক্ষা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:24 অপরাহ্ন 13, জুন 2017
in স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগ শেষ হয়েছে কিছুদিন হলো। লিগের সেরা খেলোয়াড়দের এক করেছে মঙ্গলবার থেকে শুরু হওয়া বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম। উন্নত ট্রেনিংয়ের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হওয়ার মঞ্চ এটি।

প্রথম দিন ফিটনেস নিয়ে কাজ হয়েছে। ফিটনেস ট্রেনার তুষার কান্তি হালদার দেখেছেন ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা। ৭-৮ জন করে গ্রুপে ভাগ হয়ে দিয়েছেন ফিটনেস পরীক্ষা।

এনামুল হক বিজয়, আল আমিন, তাসামুল হক, ইরফান শুক্কুর অংশ নিলেন রানিংয়ে। ১০ রাউন্ডের পর একে একে অনেকেই হাঁপিয়ে বের হলেন। রয়ে গেলেন দুইজন। ইরফান শুক্কুর ও তাসামুল হক। দুজনের মধ্যে শুরু হলো প্রতিযোগিতা। শেষ পর্যন্ত কে চালিয়ে যেতে পারেন দৌড়।

পায়ে ক্লান্তি ভর করলেও দম ধরে রেখে সমানতালে দৌড়ান তারা। তখনই ইনডোরে প্রবেশ করেন ক্যাম্পের হেড কোচ সায়মন হেলমট। এমন দৃশ্য দেখে এই অস্ট্রেলিয়ানের মুখে চওড়া হাসি। দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকা ইরফানকে জিজ্ঞেস করলেন, বয়স কত? উত্তরে ‘২৪’ জেনে খুশিই হলেন হেলমট। বললেন সামনে অনেক সময় পড়ে আছে।

৬ সপ্তাহের ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ হবে বুধবারও। এর পর ফিটনেসের কাজ কমে আসবে। শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং। ২৪ জুন পর্যন্ত চলবে ক্যাম্পের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ঈদের পর।

এ নিয়ে টানা তৃতীয়বার এইচপি ক্যাম্পে আবু হায়দার রনি। এ বাঁহাতি পেসার ক্যাম্পে থাকার উপকারিতা হাতে হাতেই পাচ্ছেন। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩৫ উইকেট শিকার করেছেন। এইচপি ক্যাম্পের কারণেই যে বোলিং ভালো হচ্ছে সেটি নিজ থেকেই বললেন রনি।

‘বাংলাদেশে যত ক্যাম্প হয় তার মধ্যে এইচপিতে সবচেয়ে ভালো কাজ হয়। ফিটনেস নিয়ে খুব ভালো কাজ হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়েও কাজ হয়। এখানে থাকলে একটা মৌসুম খুব ভালোভাবে পার করা যায়। খুব গরম আবহাওয়ায় প্রিমিয়ার লিগের পরও সবাই ফিট আছি।’

ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ক্রিকেটারের মধ্য থেকে গঠন করা হবে ১৬ সদস্যের ইমার্জিং স্কোয়াড। জুলাইয়ে ইমার্জিং দল অস্ট্রেলিয়া সফর করবে। সেখানে প্রাদেশিক একটি দলের সঙ্গে খেলবে চারটি ওয়ানডে, দুটি দুই দিনের ও একটি তিন দিনের ম্যাচ। আর সেপ্টেম্বরে হতে পারে ইংল্যান্ড সফর।

ট্যুর যুক্ত হওয়ায় এবারের এইচপি ক্যাম্প আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন আবু হায়দার রনি, ‘বিদেশ সফর হলে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা যতো বেশি বাইরে খেলবো, তত বেশি অভিজ্ঞতা অর্জন করবো।’

Tags: এইচপি ক্যাম্প
Previous Post

জার্মানির মিউনিখ রেলস্টেশনে দুর্বৃত্ত হামলা

Next Post

নর্থ কোরিয়া শান্তির জন্য বড় হুমকি: ম্যাটিস

Next Post
নর্থ কোরিয়া

নর্থ কোরিয়া শান্তির জন্য বড় হুমকি: ম্যাটিস

হাবিব ও ফেরদৌস ওয়াহিদ

অস্ট্রেলিয়ায় দুটি কনসার্টে বাবার সঙ্গে গান করবেন হাবিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT