চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি’তে পাসের হার ৯৫.২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে পাসের হার ৯৫.২৬% ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সব শিক্ষাবোর্ডের গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। আর ৯ সাধারণ শিক্ষাবোর্ডের পাসের হার ৯৫.৫৭ শতাংশ।

রোববার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন। ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বরিশালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ । মোট জিপিএ-৫ পেয়েছে ৯৯৭১ জন। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএস‌সি পরীক্ষায় পা‌সের হার ৯৫ দশ‌মিক ৭১। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ১০ হাজার ৯২ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।জিপিএ ৫ পেয়েছেন ৪৭৩১ জন। দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

করোনাভাইরাস পরিস্থিতিতে ১১টি শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি ছিল না।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডের রেজাল্টের সমন্বিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে। এছাড়াও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।

Tags: উচ্চ মাধ্যমিকএইচএসসিশিক্ষা মন্ত্রণালয়শিক্ষামন্ত্রী
Previous Post

যেভাবে এইচএসসির ফল জানা যাবে

Next Post

গান গেয়ে লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন সালমান

Next Post
সালমান ও লতা মঙ্গেশকর স্মরণে ছবি, দুই তারকার অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গান গেয়ে লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন সালমান

খিলি পানের পাতার ছবি, পানের দোকানে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক খিলি পানের দাম ৩০০ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT