চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ বিতরণে লাগাম, আমানতের সুদ হার বাড়ার আশংকা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
10:19 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ব্যাংকিং খাতে আগ্রাসী ঋণে লাগাম টানতে প্রচলিত ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে অনুমোদিত ঋণ বিতরণ সীমা বা ঋণ-আমানত অনুপাত (এডিআর) দেড় শতাংশ আর ইসলামী ব্যাংকগুলোর জন্য এক শতাংশ পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনের মধ্যেই এই আইন কার্যকর হবে।

তবে ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে আমানতের সুদ হার অনেক বেড়ে যাবে। আমানত সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে।

এডিআর’র হার কমিয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে তা দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলোর দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে রক্ষিতব্য সিআরআর এবং দৈনিক ভিত্তিতে রক্ষিতব্য এসএলআর বাদে বিনিয়োগযোগ্য তহবিল দাঁড়ায় ৮০ দশমিক ৫০ শতাংশ, যা ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য ৮৮ শতাংশ। তবে, মূলধন ভিত্তি, তারল্য পরিস্থিতি, আন্তঃব্যাংক নির্ভরশীলতা এবং সর্বোপরি এলসিআর ও এনএসএফআর সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে ব্যাংকের পরিচালনা পর্ষদ উল্লিখিত হারের সঙ্গে সর্বোচ্চ ৪ দশমিক ৫০ শতাংশ (ইসলামী ব্যাংকের জন্য দুই শতাংশ) যোগ করে এডিআর (আইডিআর) এর সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করতে পারে।

অর্থাৎ আগে প্রচলিত ব্যাংকগুলো আমানতের বিপরীতে ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৯০ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারতো। এখন থেকে এটি কমিয়ে প্রচলিত ব্যাংকের জন্য সর্বোচ্চ ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ ৮৯ শতাংশ নির্ধারণ করা হলো। যেসব ব্যাংকের এই সীমা বেশি মাত্রায় রয়েছে তা আগামী জুন মাসের মধ্যে ধাপে ধাপে নামিয়ে আনতে হবে। এজন্য ফেব্রুয়ারি মাসে একটি পরিকল্পনা জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এডিআরের হার কমানো হয়েছে। এতে আপত্তি নেই। তবে এর ফলে ঋণ বিতরণের সক্ষমতা কমে যাবে। আমানত না বাড়ালে অনেক ঋণ বিতরণ করতে পারবে না।

‘নির্বাচনী বছরে অনেকে অর্থ তুলে নিবেন। সেক্ষেত্রে আমানত সংগ্রহে ব্যাংকগুলো অসুস্থ প্রতিযোগিতায় নামবে। এতে আমানতের সুদ হার বেড়ে যাবে। ইতোমধ্যে প্রায় সব ব্যাংক সুদ হার বাড়িয়েছে। এক থেকে দেড় শতাংশ বেড়ে এ হার এখন ৮ থেকে সাড়ে ৮ শতাংশে এসে ঠেকছে।’

তিনি বলেন, সময় ছয় মাস দেয়া হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে যেহেতু নির্বাচনের বছর, তাই সময় আরো বাড়িয়ে দিলে ভালো হতো।

বর্তমানে ব্যাংকগুলোর বেসরকারি খাতে ঋণ বিতরণ প্রবৃদ্ধির হার ১৮ দশমিক ১৩ শতাংশ। গত সোমবার চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৮ শতাংশ নির্ধারন করা হয়েছে।

অবশ্য, মুদ্রানীতি ঘোষণার আগের দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়ীক সম্মেলনে বলেছিলেন, ‘এটা নির্বাচনের বছর, বাজারে টাকা-পয়সার ছড়াছড়ি হবে, কালো টাকাও আসবে। এজন্য ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকে সাবধানতা থাকতে হবে।’

Tags: আমানতের সুদ হারঋণ বিতরণবাংলাদেশ ব্যাংক
Previous Post

বইমেলার জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

Next Post

শামীমুল হকের ‘পেশার রাজনীতি, নেশার রাজনীতি’

Next Post

শামীমুল হকের ‘পেশার রাজনীতি, নেশার রাজনীতি’

প্রিজনভ্যানে হামলাকারীরা বিএনপি জামায়াতের পদে ছিলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT