চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের সুদহার না বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 30, মে 2018
in অর্থনীতি
A A

ঋণের সুদহার না বাড়াতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং নতুনভাবে খেলাপি ঋণ সৃষ্টির ঝুঁকি এড়াতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এক বছরে ঋণের সুদহার একবারের বেশি বাড়ানো যাবে না। একই সঙ্গে সুদহার বাড়ালে গ্রাহককে ৩ মাস আগে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) সার্কুলারে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় আর্থিক বাজার সুদহারে সম্প্রতি বৃদ্ধির সূত্রে নতুন ঋণ মঞ্জুরি ছাড়াও বিদ্যমান ব্যাংক ঋণ হিসাবগুলোতেও আকস্মিক অযৌক্তিক মাত্রায় উচ্চতর সুদহার নির্ধারণের কিছু দৃষ্টান্ত লক্ষ্য করা যাচ্ছে। ফলে ঋণ পরিশোধে সামর্থ্যের ও আর্থিক সংগতির ওপর গ্রহীতাদের ওপর অনভিপ্রেত চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এর ফলে বিনিয়োগ ও উৎপাদনের ওপর প্রভাব ফেলছে।

সার্কুলারে আরও বলা হয়, কোনো ঋণের মঞ্জুরিপত্রে সুদহার অপরিবর্তনশীল উল্লেখ থাকলে ওই ঋণের সুদহারে সংশ্লিষ্ট ঋণের মেয়াদকালে ঊর্ধ্বমুখী কোনো পরিবর্তন করা যাবে না। শুধু ঋণের মঞ্জুরিপত্রে সুদহার পরিবর্তনশীল উল্লেখ থাকলেই ওই ঋণের সুদহারে বিশেষ কিছু নিয়মে সংশোধন করা যাবে। এ ক্ষেত্রে ঋণের সুদহার বছরে একবারের বেশি বাড়ানো যাবে না। ঋণের সুদহার বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহককে কমপক্ষে তিন মাস আগে নোটিশ দিতে হবে। গ্রাহককে না জানিয়ে কোনো ঋণের সুদহার বৃদ্ধি করা যাবে না। মেয়াদি ঋণের বেলায় প্রতিবার অনধিক শূন্য দশমিক ৫০ শতাংশ এবং চলতি মূলধন ও অন্যান্য ঋণের বেলায় প্রতিবার অনধিক ১ শতাংশ মাত্রায় পরিমিত রাখতে হবে। নতুন ঋণ মঞ্জুরির সুদহার নির্ধারণের ক্ষেত্রে বিআরপিডি কর্তৃক ইতোপূর্বে ইস্যুকৃত পরিপত্রগুলোর নির্দেশনা বলবৎ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের শুরুর দিকে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেয়।  এরপর ঋণের সুদহার কমাতে ব্যাংক মালিকরা বেশকিছু সুবিধা নিলেও কমছে না ঋণের সুদহার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঋণের সুদহার কমাতে ব্যাংকগুলোকে পরামর্শ দেন। অবশেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণের সুদহার কমাতে এই নির্দেশ দেয়া হলো।

Tags: ঋণের সুদহারবাংলাদেশ ব্যাংক
Previous Post

মডেলদের হিজাব পরিয়ে ইতিহাস গড়া ডিজাইনারের দণ্ড

Next Post

বেবেতো, বাজ্জিও আর আয়ার্তন সেনার বিশ্বকাপ

Next Post

বেবেতো, বাজ্জিও আর আয়ার্তন সেনার বিশ্বকাপ

পানি সঙ্কট

পানির অপর নাম জীবন+মরণ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT