আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের পর উৎসব মুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, ফরম সংগ্রহ করলেও দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই এক হয়ে কাজ করবেন তারা।







