চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের ঘরে আলো-আঁধারির খেলা

জুয়েইরিযাহ মউ by জুয়েইরিযাহ মউ
7:45 অপরাহ্ন 06, জুন 2018
in লাইফস্টাইল
A A

আসছে ঈদ। উৎসবকে ঘিরে ঘরকে সাজানোর পরিকল্পনাও চলছে পুরোদমে। ঘর- এক আবেগ ধরে রাখা শব্দ। তাই সবার ইচ্ছে থাকে সেই ঘরও হয়ে উঠুক উৎসবের আমেজে একটু ভিন্ন একটু অন্যরকম।

এই ঘরের সাজে তাই আলোর ব্যবহার গুরুত্বপূর্ণ ব্যাপার। আলো-আঁধারির যথার্থ ব্যবহার ঘরে এনে দেয় মোহময়, স্নিগ্ধ আবহ। এই ছুটিতে সবাই যেহেতু নিজের ঘরেই বেশিরভাগ সময় কাটান তাই নিজেদের রিলেক্সেশনের জন্য ও এই আলোকসজ্জা খুবই গুরুত্বপূর্ণ।

সেজন্য প্রথম লক্ষ্য রাখার মতো বিষয় হল লাইট নির্বাচন এবং কোন্‌ লাইট কোন ঘরের জন্য প্রয়োজন, কোন্‌ জায়গায় ঠিক ঠাক মানিয়ে যায় তা বেছে নেওয়া।

চলুন দেখে নেওয়া যাক ঘরের একেক জায়গার আলো-আঁধারির সাজ কেমন হতে পারে:

শয়নকক্ষ বা বেডরুমের আলোর ক্ষেত্রে লক্ষ্য রাখা প্রয়োজন সকালে বা দিনের বেলা বাইরের পর্যাপ্ত প্রাকৃতিক আলো যেন বেডরুমে প্রবেশ করতে পারে। রাতে বা সন্ধ্যায় বেডরুমের আলোকসজ্জা হতে পারে রোমান্টিক এবং নান্দনিক।

বিছানার দুই পাশে কিংবা ছোট রুমের ক্ষেত্রে বিছানার এক পাশে টেবিল ল্যাম্প বা স্টেন্ড ল্যাম্প-লাইট তৈরি করতে পারে টুকরো আলোর ছটা।

মেঝেতে আলোর চৌকোণো শেড ছড়িয়ে দিতে এখন অনেকেই নানা ধরণের লাইট ব্যবহার করেন দরজার প্রবেশমুখে কিংবা কেবিনেটের আশেপাশে অথবা বিছানার কর্নারে। স্পট, মিরর, সারফেস প্যানেল কিংবা স্ট্রাইপ লেড লাইট এক্ষেত্রে শয়নকক্ষ কিংবা অন্য কোন রুমেও এনে দিতে পারে বৈচিত্র্যময় আলোর ছটা। ঈদ বা যেকোন উৎসবে ড্রইং রুম, লিভিং রুম এবং খাবার-ঘর বা ডাইনিংরুমকে সাজিয়ে তোলার ব্যাপারে সবাই একটু বেশিই যত্নশীল হোন। হবেন নাই বা কেন, আতিথেয়তার জন্য এ রুমগুলোতেই যে অতিথিদের আনাগোণা থাকে বেশি এসমস্ত দিনে। তো ব্যক্তির পছন্দের উপর এবং ঘরের আসবাবপত্রের সাজ-সজ্জার উপর নির্ভর করে নানান ভাবে এ ঘরগুলোর আলোক বিন্যাসের কথা ভাবা যায়। কেউ পছন্দ করেন আলো-অন্ধকারের কারসাজি আবার কেউ কেউ ভালোবাসেন আলোর ঔজ্জ্বল্য।

তবে দু’ক্ষেত্রেই লক্ষ্য রাখা প্রয়োজন ঘরের আসবাবপত্রের, দরজা-জানালার পর্দার এবং দেয়ালের রঙ কেমন। কেননা আলোর রঙ কিন্তু বদলে যায় জিনিসের রঙের সাথে মিলেমিশে। চেষ্টা করা উচিৎ একটি লাইট ব্যবহার না করে নানান এঙ্গেলে কয়েকটি লাইট ব্যবহার করা। যদি রুমটি ছোট হয় তবে অন্তত দু’টি লাইট ব্যবহার করুন। আগে ঝাড়বাতির খুব প্রচলন ছিল। এখনো ছোট-বড় নানান আকারের ঝাড়বাতি ব্যবহৃত হয়। তবে আলোকসজ্জার নান্দনিকতা ফুটিয়ে তুলতে কার্যকর হল নানান সাইজের, ডিজাইনের কিংবা হরেক রঙের আলোর ল্যাম্প কিংবা স্পট লাইটের ব্যবহার।

বারান্দায় আলোকসজ্জা নির্ভর করে বারান্দা বাসার ঠিক কোথায় অবস্থিত এবং বারান্দার পরিবেশকে কেমন রাখতে আগ্রহী তার উপর। যদি খাওয়ার পরে আড্ডা দেওয়ার জন্য বসতে চান চেয়ার-টেবিল পেতে রাখা বারান্দাটিতে তবে হালকা আলোর ব্যবস্থা থাকতে পারে তাতে। বাইরের চাঁদের আলো কিংবা অন্ধকারের স্পর্শকে সেক্ষেত্রে প্রাধাণ্য দেওয়া হয়। অনেকের বারান্দা ড্রইং রুম লাগোয়া থাকে, সেক্ষেত্রে ড্রইং-রুমে আলো-আঁধারির ব্যবস্থা থাকলে বারান্দায় থাকতে পারে খানিক উজ্জ্বল আলো। হারিকেন, প্রদীপ, মোমবাতির আদলে এখন লাইট পাওয়া যায়। সেগুলোকেও কাজে লাগানো যেতে পারে বারান্দা কিংবা লিভিং-রুমের আলোকসজ্জার সময়।

বাজারে এ ধরনের ঝাড়বাতি, ল্যাম্প, স্পট লাইট ইত্যাদি নানা ধরণের আলোকবাতি পাওয়া যায় নানান ডিজাইনে। এমনকি ইদানীং যে কেউ চাইলে ইন্টারনেট ঘেঁটে অনলাইন শপ থেকেও যাচাই-বাছাই করে পছন্দ মতোন লাইট কিনে নিতে পারেন সহজেই। এন্টিক ল্যাম্প, ধাতব ভারী মেটেরিয়াল থেকে শুরু করে বাঁশ, কাগজ, বেত, কাঠ, চীনামাটির তৈরি বা প্লাস্টিকের নান্দনিক ডিজাইনের নানান মূল্যের লাইট পাওয়া যায় আড়ং, যাত্রা, ইটিসি, রঙসহ ধানমন্ডি, গুলশান, বনানীর নানান শপিং মলগুলোতে। রাজধানীর নিউমার্কেটেও রয়েছে সুলভ মূল্যের আকর্ষর্ণীয় লাইট। এছাড়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও যেতে পারেন চাইলে।

Tags: ঈদ উৎসব
Previous Post

‘সঞ্জু’র পোস্টারে নার্গিস ফিরলেন মনীষার মাঝে 

Next Post

৫ চলচ্চিত্রের সরকারি অনুদান ২ কোটি ৮০ লাখ টাকা

Next Post

৫ চলচ্চিত্রের সরকারি অনুদান ২ কোটি ৮০ লাখ টাকা

ইমরানকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT