চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবার মানোন্নয়নে কিছু নতুন নিয়ম করেছে উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 03, আগস্ট 2017
in তথ্যপ্রযুক্তি
A A
উবার

ঢাকায় যাত্রী ও চালকদের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবার ব্যবহারকারী যাত্রী ও চালকের প্রত্যাশিত ব্যবহার কেমন হবে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশিকায় তা ব্যাখ্যা করা হয়েছে।

যাত্রী ও চালকরা যেসব কারণে উবার ব্যবহার করা থেকে বঞ্চিত হতে পারেন তাও এই নির্দেশিকায় ব্যাখ্যা করা হয়েছে।

উবার এই নির্দেশিকাতে যে ৫টি নিয়মের উপর গুরুত্বারোপ করছে তা হলো:

একে অপরকে সম্মান দিন

আপনার সঙ্গী যাত্রী এবং চালকদের সঙ্গে সেভাবে ব্যবহার করুন যেমন ব্যবহার আপনি নিজে অপরের কাছ থেকে প্রত্যাশা করেন। চীৎকার করে কথা না বলা, জোরে বা আওয়াজ করে দরজা বন্ধ না করা স্বাভাবিক ভদ্রতা। আপনার যাত্রার পরিশেষে আবর্জনাগুলো সঙ্গে নিয়ে কিংবা ছড়িয়ে পরা পানি পরিষ্কার করে অন্য যাত্রীকেও আপনার মত একটি পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রার সুযোগ করে দিন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখার বিসয় হচ্ছে-আপনি যখন উবার ব্যবহার করবেন তখন আপনার সঙ্গে সেরকম ব্যক্তিবর্গের সাক্ষাৎ হতে পারে যারা আপনার চেয়ে দেখতে আলাদা বা যাদের চিন্তাভাবনা আপনার চেয়ে আলাদা। অনুগ্রহ করে এই ভিন্নতাগুলোকে সম্মান দিন। আমরা চাই উবার ব্যবহার করার সময় প্রত্যেকে স্বাচ্ছন্দ্য বোধ করুক।

যাত্রী এবং চালকদের কিছুটা নিজস্ব পরিসর দিন

আমরা সকলেই আমাদের নিজস্ব পরিসর এবং গোপনীয়তাকে প্রাধান্য দেই। গাড়ির মধ্যে অন্যের সঙ্গে গল্প করতে কোনও অসুবিধা নেই। কিন্তু অনুগ্রহ করে কারোর চেহারা সম্পর্কে মন্তব্য করবেন না বা জিজ্ঞাসা করবেন না যে তিনি অবিবাহিত কিনা। একজন যাত্রী হিসেবে আপনার যদি একটি ফোন করার দরকার হয় তাহলে আপনি আস্তে কথা বলুন যাতে আপনার চালক বা অন্য যাত্রীদের অসুবিধা না হয়। এবং গাড়ির অন্য যাত্রীদের স্পর্শ করবেন না বা তাদের সঙ্গে প্রেমাভিনয় করবেন না। মনে রাখতে হবে, উবারে যাত্রার সময় কোন অবস্থায় যৌনক্রিয়ার সুযোগ নেই। যাই হোক না কেন, চালক এবং সঙ্গী যাত্রীদের মধ্যে কোনও যৌন আচরণ করা যাবে না।

নিরাপত্তাই প্রথম

অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি স্থানীয় আইন মেনে চলছেন। আমাদের যাত্রীদের নিরাপত্তার পরামর্শগুলো ভাল করে দেখুন। আপনি সামনের আসনে বা পেছনের আসনে যেখানেই বসুন না কেন, যখনই আপনি গাড়িতে ঢুকবেন নিরাপত্তার ফিতাটি বাঁধুন। অবশ্য, উবারে নিরাপত্তার বিষয়ে চালকদেরও একটি নির্দিষ্ট দায়িত্ব আছে। অর্থাৎ গতির সীমার মধ্যে আবদ্ধ থাকা; গাড়ি চালাবার সময় ফোনে বার্তা না পাঠানো; সবসময় ফোন রাখার একটি জায়গা ব্যবহার করা; এবং মদ্যপান বা মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানো। আপনি যদি গাড়ি চালান এবং ক্লান্ত বোধ করেন, একটু বিশ্রাম নিন।

সন্তানদের অবশ্যই তত্ত্বাবধান করতে হবে

শুধু প্রাপ্ত বয়স্কদেরই একটি উবার যাত্রী অ্যাকাউন্ট থাকতে পারে। যদি আপনার সন্তান আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে, বাবা-মা বা একজন অভিভাবককে সবসময় তাদের সঙ্গে থাকতে হবে।

আপনার প্রতিক্রিয়া আমাদের পরিসেবাকে আরো উন্নত করতে সহায়তা করে

আপনি একজন যাত্রী হন বা একজন চালক, অনুগ্রহ করে যাত্রার শেষে আপনার যাত্রাকে রেট করবেন। আন্তরিক প্রতিক্রিয়া বিষয়টি সুনিশ্চিত করতে আমাদের সহায়তা করে যে প্রত্যেকেই তাদের আচরণের জন্য কৈফিয়তযোগ্য। এই কৈফিয়ত যোগ্যতা যাত্রী ও চালক উভয়ের ক্ষেত্রেই একটি সম্মানজনক এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করে। একটি যাত্রার সময় যদি কিছু ঘটে, সেটি একটি যাত্রা পথের দুর্ঘটনা বা বচসা যা-ই হোক; অ্যাপ-এ হেল্প-এর (সাহায্য) মাধ্যমে সেটিকে অবশ্যই রিপোর্ট করুন যেন আমাদের গ্রাহক সহায়তা দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। একজন যাত্রী বা চালক হিসেবে যে বিশেষ ধরনের আচরণগুলো আপনাকে উবার-এ প্রবেশাধিকার থেকে বঞ্চিত করতে পারে, উবার নির্দেশিকা সেগুলোকে ব্যাখ্যা করতে সহায়তা করবে।

Tags: উবার
Previous Post

শঙ্কা কাটিয়ে তোফা ও তহুরার বাবা-মায়ের মুখে স্বস্তির হাসি

Next Post

মশা জরিপে যে মারাত্মক ঝুঁকির তথ্য পেল ঢাকাবাসী

Next Post

মশা জরিপে যে মারাত্মক ঝুঁকির তথ্য পেল ঢাকাবাসী

তোমরা যারা সাংবাদিকতা বিভাগে পড়ছ-১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT