চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার চালু রাখতে ওবায়দুল কাদেরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 01, ডিসেম্বর 2016
in তথ্যপ্রযুক্তি
A A

অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’ বন্ধ না করে চালু রাখতে উবার কর্তৃপক্ষ ও বিআরটিএ’কে আলোচনা করতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উবারের বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিতে বিআরটিএ’কে নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক চাই এর ২৪ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা তৈরিতে কাজ করে সংগঠনটি।

ওবায়দুল কাদের বলেন, সরকার সড়ক যোগাযোগ সহজ করতে নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকায় মেট্রোরেল স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি যখন বিভিন্ন প্রকল্প চলছে, তখন উবারের মতো ডিজিটাল সেবা বন্ধ করে দিলে মানুষের ভোগান্তি বাড়াবে।

গত ২২ নভেম্বর দেশে চালু হয় স্মার্টফোন অ‌্যাপভিত্তিক ট‌্যাক্সি সেবা ‘উবার’ । টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে মিলে বাংলাদেশের জন‌্য উবারের অ‌্যাপ চালু করা হয়। ব্যতিক্রমী বলা হচ্ছে কারণ, এ সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ‌্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ‌্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ‌্যাপ ব‌্যবহার করে সেবা পাবেন যাত্রীরা।

বাংলাদেশে অ্যাপটি চালু হওয়ার পর উবার জনগণের কাছে বেশ ইতিবাচক সাড়া পায়।

কিন্তু চালু হতে না হতেই উবার নিষেধাজ্ঞার কবলে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে বিআরটিএ। একই সঙ্গে এই সেবাকে ‘অবৈধ’ ঘোষণা করে তারা। বিআরটিএর অনুমোদন ছাড়া এই ট্যাক্সিসেবা পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে জানান তারা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নুরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, “বিআরটিএ একটি সরকারি প্রতিষ্ঠান। এদের অনেক নিয়মনীতি রয়েছে। একটা গাইড লাইন অনুযায়ী আমাদের চলতে হয়।

নতুন কোন সেবা চালু করতে হলে প্রোপার অথরিটির মাধ্যমে তা করতে হবে। সরকারের অনুমোদন ব্যতিরেকে অবৈধভাবে তো কোনো কিছু চলতে পারে না। অনলাইনের ট্যাক্সিসেবা ‘উবার’ সরকারের অনুমোদন নেয়নি। তাই বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধ করতে বলা হয়েছে।”

Tags: উবারওবায়দুল কাদের
Previous Post

খালেদা জিয়া আদালতে

Next Post

ব্যান্ড ফেস্টে গান গাইলেন আনিসুল হক

Next Post

ব্যান্ড ফেস্টে গান গাইলেন আনিসুল হক

ভারতের নতুন রাষ্ট্রপতি

নিজেকে নির্দোষ দাবি করলেন খালেদা জিয়া, পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT