চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার, ওলা’য় ধ্বংস ভারতের অর্থনীতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মোদি সরকার উবার এবং ওলার মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে সুযোগ করে দিয়ে ভারতের অর্থনীতির অগ্রগতি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্যতম নেতা অভিষেক মানু সিংভি।

বুধবার সকালে এক টুইটবার্তায় এই নেতা প্রশ্ন রাখেন, ভারতকে ৫ লাখ কোটি ডলারের অর্থনীতিতে উন্নীত করার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জনগণকে দিয়েছে তা কীভাবে পূরণ করবে?

টুইটে অভিষেক মানু বলেন, ‘মোদিজির টুইটার ফলোয়ার ৫ কোটি ছাড়িয়ে গেছে। দেশের অর্থনীতিও নাকি ৫ লাখ কোটি (মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে, কিন্তু কীভাবে? তরুণরা চাকরি পাচ্ছে না, আপনারা কি এর জন্যও বিরোধী দলকে দায়ী করবেন?  উবার, ওলা এসে সব ধ্বংস করে দিয়েছে।’

মোদির অর্থনীতির ভাষাকে ‘মোদিনোমিক্স’, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অর্থনীতির ভাষাকে ‘নির্মলানোমিক্স’ এবং জনগণের অর্থনীতির ধারণাকে ‘পাবলিকোনোমিক্স’ নাম দিয়ে আরেকটি টুইটে তিনি লিখেছেন: ‘যা কিছু ভালো ঘটেছে, সেটা আমরা করেছি (মোদিনোমিক্স)। খারাপ যা কিছু ঘটেছে, সেটা অন্যরা ঘটিয়েছে (নির্মলানোমিক্স)। তাহলে জনগণ আপনাদের নির্বাচিত করেছে কেন (পাবলিকোনোমিক্স)?’

আগের দিন ভারতের অর্থমন্ত্রীর একটি উক্তির সূত্র ধরে অভিষেক টুইটগুলো করেন।

উবার ওলা-ভারতের অর্থনীতিমঙ্গলবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে নির্মলা সীতারমন বলেছিলেন, ভারতের তরুণ প্রজন্ম কিস্তিতে নতুন গাড়ি কেনার চেয়ে বহুজাতিক কোম্পানি উবার এবং ভারতীয় কোম্পানি ওলা’র গাড়ি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, যা দেশের মোটরযান শিল্পে প্রভাব ফেলছে।

‘বিশেষ করে অটোমোবাইল খাত বেশ কিছু জিনিসে প্রভাবিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বিএস৬ বা ভারত স্টেজ ৬ আন্দোলন, নিবন্ধন ফি সংক্রান্ত জটিলতা যেটি আগামী জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং তরুণ প্রজন্মের মানসিকতা। তারা এখন গাড়ি কিনতে কিস্তি দেয়ার পেছনে টাকা লাগাতে আগ্রহী নয়, তার চেয়ে বরং ওলা বা উবারের গাড়ি ব্যবহার করতে অথবা মেট্রোতে চড়তেই বেশি পছন্দ করে,’ বলেন তিনি।

তরুণ প্রজন্মের মধ্যে দুই এবং চার চাকার মোটরযান কেনার আগ্রহ কমে যাওয়ার ফলে সম্প্রতি এই যান প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিক্রি কমে গেছে দুই অংক পর্যন্ত। এর কারণে আগের চেয়ে ভারতের মোটরযানের ব্যবসা কমে এসেছে।

Tags: উবারউবার রাইড শেয়ারিংভারতরাইড শেয়ারিং অ্যাপ
Previous Post

পৃথিবীর সব নারীদের সিনেমা ‘মেড ইন বাংলাদেশ’

Next Post

শিশু অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

Next Post

শিশু অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

রিফাত-নয়ন-রিফাত শরীফের মিন্নির সাথে পরিচয়

তাড়াতাড়ি মানেই বাড়াবাড়ি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT