চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারে সিলেটের যাত্রীরা পেলেন সর্বোচ্চ রেটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 30, মার্চ 2022
in তথ্যপ্রযুক্তি
A A
উবারে সিলেটের যাত্রীরা পেলেন সর্বোচ্চ রেটিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রাইভার পার্টনারদের দেওয়া রেটিং অনুসারে বাংলাদেশি শহরগুলোর মধ্যে সিলেট শহরের যাত্রীদের গড় রেটিং সর্বোচ্চ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, ৪.৮৯ গড় রাইডার রেটিং নিয়ে বাংলাদেশি উবার চালকদের মতে, এই শহর বাংলাদেশের সবচেয়ে ভালো আচরণকারী শহর।

৪.৮৪ গড় রাইডার রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম এবং তৃতীয় স্থানে অবস্থানকারী ঢাকার গড় রাইডার রেটিং হলো ৪.৭১। ব্যবহারকারীর (যাত্রী ও চালক উভয়ই) সংখ্যার দিক দিয়েও এই তিনটি শহর বাংলাদেশে শীর্ষস্থানীয়।

উবারের দ্বিমুখী রেটিং সিস্টেমের মাধ্যমে যাত্রী ও চালকরা তাদের আচরণ ও সামগ্রিক অভিজ্ঞতার ভিত্তিতে একে অপরকে রেট করতে পারেন। সর্বোচ ৫ স্কোরের মধ্যে এই রেটিং করা যাবে।

সম্প্রতি, প্রথমবারের মতো যাত্রীদের রেটিং কীভাবে গণনা করা হয়, তা সহজে দেখার সুযোগ করে দিয়েছে উবার। উবার অ্যাপের নতুন প্রাইভেসি সেন্টারে তারা নিজেদের রেটিংয়ের বিস্তারিত জানতে পারবেন। একজন যাত্রীর রেটিং হলো তার শেষ ৫০০টি ট্রিপের গড়।

এই নতুন ফিচার ও মাইলফলকটি স্পর্শ করা নিয়ে উবার বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, “নিত্যনতুন পণ্য ও পরিষেবার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমি আনন্দিত যে, এখন যেকোনো উবার ব্যবহারকারী অ্যাপের নতুন প্রাইভেসি সেন্টার থেকে নিজের গড় রেটিংয়ের বিস্তারিত জানতে পারবেন। কয়জন চালক আপনাকে ৫-এ ৫ রেটিং দিয়েছে আর কয়জন ১ দিয়েছে সহ আরো অনেক কিছুই জানার সুযোগ আপনি এখন পাচ্ছেন। চালক ও যাত্রীদের মধ্যে একটি ইতিবাচক, সভ্য সম্পর্ক গড়ে তোলার জন্যও এটি গুরুত্বপূর্ণ।”

যাত্রীদের এই তথ্য প্রদানের মাধ্যমে যাত্রী ও চালকদের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে উবার আশাবাদী। প্ল্যাটফর্মের চালকদের সাথে কথা বলে উবার প্রধান ৫টি বিষয়ের একটি তালিকা তৈরি করেছে। নিজেদের রেটিং উন্নত করতে এই তালিকা যাত্রীদের সাহায্য করবে।

Tags: উবার
Previous Post

বার্সায় যৌন হয়রানি হয়, অভিযোগ ব্রাজিলীয় নারী ফুটবলারের

Next Post

ভোলায় বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

Next Post
ভোলায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে আমদানি ও পাইকারি পর্যায়েও তদারকির দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT