চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপায় না দেখে ‘আত্মগোপন’ থেকে প্রকাশ্যে রিয়া

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
2:02 অপরাহ্ন 07, আগস্ট 2020
in বিনোদন
A A
রিয়া চক্রবর্তীর সঙ্গে অন্য ব্যক্তিরা, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে শুক্রবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত অর্থ আত্মসাৎ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজির হলেন রিয়া চক্রবর্তী।

এদিন সকাল ১১টায় ইডির দপ্তরে পৌঁছানোর কথা ছিল রিয়া চক্রবর্তীর। তবে ‘আত্মগোপন’ করে থাকা রিয়া এদিন সকালে নিজের আইনজীবী সতীশ মানেসিন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন তাকে সময় দেওয়া হোক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার। সূত্রের সেই আবেদন সরাসরি নাকচ করে দেয় ইডি, জানায় আজই হাজিরা দিতেই হবে। না হলে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। অবশেষে উপায় না দেখে শুক্রবার দুপুর ১২টা নাগাদ ইডির দপ্তরে পৌঁছান রিয়া চক্রবর্তী।

সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়ার বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। সুশান্ত সিং রাজপুত প্রতিষ্ঠিত দুটি সংস্থার ডিরেক্টরের পদেও রয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এই সংস্থাগুলির আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি।

গত ৩১ জুলাই এনফোর্টমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর রিপোর্ট দায়ের করা হয় রিয়া চক্রবর্তী ও তার পরিবার এবং ম্যানেজারের বিরুদ্ধে। সুশান্তের পরিবারের তরফে দায়ের করা এফআইআর রিপোর্টের ভিত্তিতেই দায়ের হয়েছে এই ইসিআইআর রিপোর্ট।

ইডির জেরায় বেশকিছু কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে সুশান্ত সিং রাজপুতের এই প্রেমিকাকে। টাইমস নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ২০১৮-২০১৯ অর্থবর্ষে রিয়া চক্রবর্তীর আয় ছিল মাত্র ১৪ লাখ টাকা। তেমনই বলছে তার ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল।

এত কম টাকা আয় করা সত্ত্বেও সম্প্রতি নাকি রিয়া মুম্বাইয়ে দুটি কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি কেনেন। একটি সম্পত্তি রিয়ার নিজের নামে, অন্যটি রিয়ার পরিবারের এক সদস্যের নামে। সেই টাকা কোথা থেকে এল? জানতে চাইবে ইডি।

ইতিমধ্যেই সুশান্তের চার্টার অ্যাকাউন্টান্ট, সন্দীপ শ্রীধরের বয়ান রেকর্ড করেছে ইডি। যদিও সূত্রের খবর সেই বয়ানে সন্তুষ্ট নন তদন্তকারীরা। বৃহস্পতিবার রিয়ার চার্টার অ্যাকাউন্টান্টকেও জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাব্যক্তিরা। এছাড়াও এই মামলায় সিদ্ধার্থ পিঠানির ও শ্রুতি মোদীকেও সমন পাঠিয়েছে ইডি। সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার ও ফ্ল্যাট মেইট সিদ্ধার্থ পিঠানিকে হাজিরা দিতে বলা হয়েছে শনিবার।

Tags: ইডিরিয়াসুশান্ত সিং রাজপুত
Previous Post

রাজধানীতে গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নিহত

Next Post

গুজব রটিয়ে লাভ হবে না: ওবায়দুল কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুজব রটিয়ে লাভ হবে না: ওবায়দুল কাদের

রামেন্দু ও ফেরদৌসী দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত, তবে সুস্থ আছেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT