চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপনায় আনজাম মাসুদের আন্তর্জাতিক স্বীকৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 05, জুন 2018
in বিনোদন
A A

দেশে প্রায় দুই যুগ ধরে উপস্থাপনার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ। 

গত ২ জুন কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’র ১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম উপস্থাপনা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপস্থাপকের অ্যাওয়ার্ড দেয়া হয়। আর সেই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের আনজাম মাসুদ।

নিজ দেশে উপস্থপনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘বেস্ট প্রেজেন্টার অব দ্য ইয়ার’ হিসেবে এ সম্মাননা লাভ করেন তিনি।

প্রথমবারের মতো আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে আনজাম মাসুদ ভীষণ উচ্ছ্বাসিত।

তিনি বলেন, ধন্যবাদ টেলি-সিনে অ্যাওয়ার্ড সোসাইটিকে আমাকে এমন একটি সম্মাননায় ভূষিত করার জন্য। এই স্বীকৃতি বাংলাদেশের অর্জন বলেই আমি মনে করি। টেলি সিনে অ্যাওয়ার্ড দীর্ঘ ১৭ বছর যাবত এই সম্মানা দিয়ে আসছে। উপস্থাপক হিসেবে শ্রেষ্ঠত্বর পুরস্কার দেয়ায় আমি সত্যিই আনন্দিত, গর্বিত।

১৯৯৬ সাল থেকে উপস্থাপক হিসেবে কাজ করছেন আনজাম মাসুদ। সে সময় প্রথম বিটিভিতে ‘বিদ্যাঙ্গন’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এরপর একই চ্যানেলে ‘আজকাল’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন। পরবর্তীতে ‘এক দুই তিন’ এবং ‘আজ কাল পরশু’র উপস্থাপনা করেন।

বিটিভির টানা ছয়টি ‘আনন্দ মেলা’র উপস্থাপক ছিলেন তিনি। দীর্ঘ ২৪ মাস যাবত বিটিভিতে প্রচার হচ্ছে তার পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় এই সময়ের দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’।

উপস্থাপনার জন্য পুরস্কার হিসেবে অর্জন করেছেন সর্বোচ্চ চার বার বাচসাস পুরস্কার’সহ বিসিআরএ, সিজেএফবি, বাবিসাস, শেওে বাংলা স্বর্ণপদক’সহ আরো বিভিন্ন সংগঠনের পুরস্কার।

ঈদের আগে তিনি সােবরী আলম, তুষার খান, আয়েশা মুক্তি’সহ আরো বেশ ক’জন শিল্পীদের নিয়ে নতুন তিনটি বিজ্ঞাপন নির্মাণ করবেন বলে জানান।

Tags: আনজাম মাসুদ
Previous Post

সাঁড়াশি অভিযানে বস্তির বিলাসবহুল ঘর ছেড়ে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা

Next Post

গামিনী মিরপুরেই, বাকি বিদেশি কিউরেটররাও ভেন্যু পেলেন

Next Post

গামিনী মিরপুরেই, বাকি বিদেশি কিউরেটররাও ভেন্যু পেলেন

ঐশ্বর্যকে পারিশ্রমিক কমানোর অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT