চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপনির্বাচনে কানাডার সাবেক প্রধানমন্ত্রীর আসনে প্রার্থী বাংলাদেশী বংশোদ্ভূত খালিশ আহমেদ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:57 অপরাহ্ন 16, নভেম্বর 2016
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A

সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে এনডিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ওঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ আহমেদ। গত বছরের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী  হাউজ অব কমন্স থেকে পদত্যাগ করলে ক্যালগেরি হেরিটেজ আসনটি শূন্য হয়ে যায়। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০১৭ সালের মধ্যে  এই আসনে নতুন নির্বাচন হতে হবে। এক প্রতিবদনে এ খবর দিয়েছে কানাডা থেকে প্রকাশিত বাংলা দৈনিক নতুনদেশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কনজারভেটিভ পার্টির শক্ত ঘাটি হিসেবে পরিচিত ক্যালগেরি হেরিটেজ আসনের আসন্ন উপনির্বাচনে খালিশ আহমদের মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে। গত জাতীয় নির্বাচনে তিনি ক্যালগেরি সিগন্যাল এলাকা থেকে এনডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে লিবারেলের ‘লাল বিপ্লবে’ তিনি হেরে যান।

জানা যায়, নির্বাচনে হেরে গেলেও বাংলাদেশি বংশোদ্ভূত তরুন এই জ্বালানী  বিজ্ঞানীর বক্তৃতা বিবৃতি- আলবার্টাবাসীর বিশেষ নজর কাড়ে। আলবার্টার মূলধারার মিডিয়াগুলোও তাকে  বিশেষ গুরুত্ব দেয়। নির্বাচনী প্রচারনায় দেওয়ায় তার ভাষন স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল গুরুত্ব দিয়ে প্রচার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলধারার মিডিয়ায় এবং জনগনের মধ্যে খালিশ আহমদের বক্তব্য বিশেষ গুরুত্ব পাওয়ায় এনডিপি স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে খালিশ আহমদের মনোনয়নের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে। এখন পর্যন্ত তিনিই একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে এনডিপির বিবেচনায় রয়েছেন বলে জানা যায়।

এই ব্যাপারে খালিশ আহমদের সাথে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি নতুনদেশ ডটকমকে জানান, এনডিপির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কনজারভেটিভ পার্টি এই আসনে ব্যবসায়ী বব বেনজেন পার্টির প্রার্থীহিসেবে মনোনয়ন  দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সাবেক প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে ক্যালগেরি হেরিটেজ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গতকারণেই রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়ার বিশেষ গুরুত্ব থাকবে এই আসনের উপনির্বাচনের দিকে। ফলে এই আসনের প্রার্থীরা বড় ধরনের প্রচারনাও পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী খালিশ আহমেদ তেল সমৃদ্ধ আলবার্টায় একজন শীর্ষস্থানীয় জ্বালানী তেল বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত।

Tags: কানাডাপ্রবাসী বাংলাদেশী
Previous Post

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

Next Post

বাংলাদেশই পাকিস্তানের কাছে টাকা পায়: বাণিজ্যমন্ত্রী

Next Post
বিএনপি

বাংলাদেশই পাকিস্তানের কাছে টাকা পায়: বাণিজ্যমন্ত্রী

‘কড়া আলাপ' এর উপস্থাপক ফজলুল আলমের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT