চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকমিটি নিয়ে ‘অবরুদ্ধ’ ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 20, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
আওয়ামী লীগ

আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক পদ না পাওয়ায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবরুদ্ধ করেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা।

শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এসময় সাবেক ছাত্রলীগ নেতাদের দাবির মুখে ওবায়দুল কাদের উপকমিটিকে অবৈধ বলে মৌখিকভাবে বাতিল ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় নতুন ভবনের দ্বিতীয় তলার কক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাটোর জেলা আওয়ামী লীগের একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। এ সময় উপকমিটিতে পদ না পাওয়া ছাত্রলীগের কিছু সাবেক নেতা তার কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। তখন সংগঠনটির সাবেক কয়েকজন নেতা ওই কক্ষে প্রবেশের চেষ্টা করলে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সহ-সম্পাদক পদপ্রত্যাশী নেতা-কর্মীরা অবরুদ্ধ করে ওই কক্ষের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এভাবে কিছু সময় ওবায়দুল কাদের কক্ষের ভেতরেই থাকেন।

ছাত্রলীগের নেতারা কক্ষের বাইরে থেকে ওবায়দুল কাদেরের কাছে জানতে চান, আওয়ামী লীগের উপকমিটিতে কেন বিএনপি-জামায়াত ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের স্থান দেওয়া হলো? ছাত্রলীগের সাবেক নেতাদের কেন মূল্যায়ন করা হলো না?

একপর্যায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিক্ষুব্ধ নেতাদের শান্ত করার চেষ্টা করেন। পরে তিনিসহ ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ওবায়দুল কাদেরের কক্ষে যান।

এসময় ওবায়দুল কাদের বলেন, সহ-সম্পাদকের এই উপকমিটি দেওয়া হয়নি। তবু বিভিন্ন মাধ্যমে মানুষ বিষয়টি জেনে গেছে। বর্তমানে এই উপকমিটি স্থগিত করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সঠিক যাচাই বাছাইয়ের পর উপকমিটির সহসম্পাদক পদে কমিটি দেওয়া হবে।

পরে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতারা সভাপতির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন।

অবরোধকারীদের একজন বলেন, এটি কোনো আন্দোলন না। এটি দায়িত্ব। দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে সাবেক ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে উপকমিটিতে বিতর্কিতদের বিষয়ে অবগত করেছেন।

‘যারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে ছিলো না তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেয়ায় তারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে উদ্বেগ জানিয়েছেন।’

Tags: অবরুদ্ধ
Previous Post

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, কলেজছাত্রীর গলায় বখাটের ক্ষুর

Next Post

আর্সেনালের বড় জয়, কষ্টে জিতেছে ম্যানইউ

Next Post

আর্সেনালের বড় জয়, কষ্টে জিতেছে ম্যানইউ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে আরো সহায়তা প্রয়োজন: বিশ্বব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT