মুক্তি পেল আকরাম খান পরিচালিত ‘খাঁচা’র ট্রেলার। মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড জানায়, ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। আর মুক্তির মাত্র তিন দিন আগে উন্মুক্ত হলো ট্রেলার।
সরকারি অনুদানে নির্মিত ছবিটির গল্পটি একটি হিন্দু পরিবারের। যাদের স্বপ্ন, দেশ তো ভাগ হয়েছে এবার তারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমাবে। তাদের জীবনের সবকিছুতেই ফুটে ওঠে সেই স্বপ্নের প্রতিফলন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জয়া আহসান, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।
‘খাঁচা’ শুটিং হয়েছে নড়াইলের লোহাগড়ার ইতনা, মুন্সিগঞ্জের দোহার ও নাটোরে। গত ৩১ আগস্ট কোনও কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি।
‘খাঁচা’র ট্রেলার:









