চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন ব্যয় সোয়া লাখ কোটি টাকা, যোগাযোগ খাতে গুরুত্ব

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
8:27 পূর্বাহ্ন 12, মে 2016
in অর্থনীতি
A A

আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত হয়েছে ১
লাখ ১৮ হাজার ৮’শ ৪৫ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় আজ বৃহস্পতিবার এই উন্নয়ন
ব্যয় অনুমোদন হওয়ার কথা।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, পদ্মা সেতুর কথা
মাথায় রেখে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, সাড়ে ২৮
হাজার কোটি টাকা।

আগামী ২রা জুন বৃহস্পতিবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশের কথা অর্থমন্ত্রীর। ৩ লাখ ৪১ হাজার ৯’শ ১০ কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি’র অংশ ১ লাখ ১৮ হাজার ৮’শ ৪৫ কোটি টাকা।

অবশ্য স্বায়ত্তশাসিত সংস্থা এবং কর্পোরেশনের ৯ হাজার ৬’শ ৪৫ কোটি বাদ দিলে এডিপি’র আকার হবে ১ লাখ ৯ হাজার ২’শ কোটি টাকা। এডিপিতে প্রকল্প সাহায্য বাবদ ধরা হয়েছে ৪০ হাজার কোটি, আর স্থানীয় মুদ্রায় ৭৮ হাজার ৮’শ ৪৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, এ বছরের বাজেটে বাস্তবিকপক্ষে যেটা অর্জন করতে পারবো সেটাই রাখবো। অনেক বড় বাজেটে না গিয়ে যেটা বাস্তবায়ন সম্ভব সেটাই রাখছি।

খাত ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে সবচে বেশি বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, ২৮ হাজার ৫’শ ২ কোটি টাকা। এরপর রয়েছে শিক্ষা ও ধর্ম, বরাদ্দের পরিমাণ ১৪ হাজার ৪’শ ৫৭ কোটি। 

বরাদ্দেরক্রমে এর পর অবস্থান ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাত; বিদ্যুৎ খাতে চতুর্থ সর্বোচ্চ ১২ হাজার ৫’শ ৬৪ কোটি টাকা; পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠানে বরাদ্দ ৮ হাজার ৯’শ ৮৭ কোটি; স্বাস্থ্য খাতে ৬ হাজার ৯’শ ৭৯ কোটি এবং কৃষিতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।

মুস্তফা কামাল বলেন, এডিপির আকার প্রতি বছরই বাড়ছে। এ বছরও আকার বাড়বে। কিন্তু এর আকার যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু বাস্তবায়নের হার বাড়ছে না।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১১’শ ৪১টি। এর মধ্যে নতুন প্রকল্প অবশ্য মাত্র ৭৫টি। বাকি ১ হাজার ৬৬টি প্রকল্প চলতি অর্থবছরের।

Tags: এডিপিবাজেট
Previous Post

মুম্বাইয়ের দাপুটে জয়

Next Post

দিনাজপুরে তীব্র দাবদাহে বোরো ফলনে বিপর্যয়ের শঙ্কা

Next Post

দিনাজপুরে তীব্র দাবদাহে বোরো ফলনে বিপর্যয়ের শঙ্কা

‘মুসলিম নিষিদ্ধ’ অবস্থান পাল্টালেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT