চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ আমাদের ভোট দেবে, ১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 04, নভেম্বর 2018
in রাজনীতি
A A

১৪ দলের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: গ্রাম পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়া হয়েছে, দেশের মানুষ ভোট দিলে দেশকে আরও উন্নত করতে পারব, আশা করি, উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ আমাদের ভোট দেবে।

‘‘আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতে জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে গণভবনে তিনি একথা বলেন’’।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সঙ্গে গণভবনে শুরু হওয়া এ বৈঠকে ১৪ দলের নেতৃত্ব দিচ্ছেন সরকারের শরীক রাজনৈতিক দল গুলোর সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: ভোট গণতান্ত্রিক অধিকার। ভোট নিরপেক্ষ হবে এতে কোনো সংশয় নেই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবেন। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

জনগনের জন্য সরকার কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন: দেশের প্রবৃদ্ধি বেড়েছে, দেশের মানুষের মধ্যে নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে। আবার ক্ষমতায় আসতে পারলে দেশকে উন্নত দেশে পরিণত করতে পারব। তা না হলে দেশের সকল উন্নয়ন নষ্ট হয়ে যাবে।

এর আগে সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া।

বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী’র নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ হয়।

শনিবার জেল হত্যা দিবসে কোন সংলাপ অনুষ্ঠিত হয়নি। আজ রোববার আওয়ামী লীগের নির্বাচনী জোটের অংশীদার ১৪ দলের সঙ্গে সংলাপে বসেছেন আওয়ামী লীগ সভাপতি।

এর ধারাবাহিকতায়, আগামীকাল বর্তমান সংসদের বিরোধীদল সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।

সংলাপের পঞ্চম পর্যায়ে মঙ্গলবার দুপুর ২টায় ইসলামী ঐক্যজোট এবং সন্ধ্যা সড়ে ৭টায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ করবেন সরকার প্রধান।

সংলাপের ইচ্ছা প্রকাশ করে এ পর্যন্ত ৬১ চিঠিতে প্রায় ৮০টির মত দল সংলাপে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর থেকে।

Tags: প্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসংলাপ
Previous Post

মিয়ানমার বাহিনীর গুলিতে রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

Next Post

সরকারের শেষ সময়ে রেকর্ড সংখ্যক প্রকল্পের অনুমোদন

Next Post
ফাইল ফটো

সরকারের শেষ সময়ে রেকর্ড সংখ্যক প্রকল্পের অনুমোদন

সংলাপ

সংলাপ রাজনীতি এখন কোন অবস্থায় এসে দাঁড়ালো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT