চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের আকাশে শঙ্কার মেঘ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:37 অপরাহ্ন 18, নভেম্বর 2018
in সম্পাদকীয়
A A

তিন দিন আগে প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ বছরে বাংলাদেশের তরুণ বেকারদের সংখ্যা এখন দিগুণ। মূলত ওই প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৮টি দেশের বেকারত্ব, কর্মসংস্থান ও কর্মসন্তুষ্টির মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। 

‘এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-২০১৮’ শীর্ষক এই প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশে তরুণদের বেকারত্ব ২০১০ সালের তুলনায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে দাঁড়ায় ১২ দশমিক ৮ শতাংশ।

তরুণদের বেকারত্বের বিষয়টি ছাড়াও প্রতিবেদনে বাংলাদেশের কর্মক্ষম তরুণদের নিষ্ক্রিয়তা, কোনো রকম প্রশিক্ষণ বা শিক্ষা না নেওয়া ইত্যাদির মতো বিষয়গুলোও তুলে আনা হয়েছে। আর এসব কারণেই বেকারত্বের সংখ্যা বছরের পর বছর বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

এ প্রতিবেদন নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে চলতি বছরের এপ্রিলে দেশের বেকারদের সংখ্যা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিএস। সেখানে তারা গত অর্থবছরে বেকারদের সংখ্যা ২৬ লাখ ৭৭ হাজার বলে উল্লেখ করে। এই ছিল আগের বছরের চেয়েও প্রায় ৮৭ হাজার বেশি।

আইএলওর ওই প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, ওই ৭ বছরের প্রায় প্রতি বছরই বাংলাদেশে তরুণ বেকারদের হার বেড়েছে। বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তা দ্বিগুণ হয়েছে। শুধু তাই নয়, এই বেকারত্বের সংখ্যা আবার পুরুষের চেয়ে নারীদের ক্ষেত্রে অনেক বেশি, প্রায় চারগুণ। প্রতিবেদনে পুরুষদের বেকারত্বের হার ৩ দশমিক ৩ শতাংশ আর নারীর ১২ দশমিক ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

আমরা জানি, বাংলাদেশ গত কয়েক বছরে আর্থ-সামাজিক দিক থেকে ব্যাপক উন্নয়ন ঘটেছে। নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ এ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। শুধু তাই নয়; স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার যোগ্যতা অর্জন, যা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক অবস্থানকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছে।

এর বাইরেও অনেক অর্জনে এগিয়েছে বাংলাদেশ। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ণে অগ্রগতি প্রত্যাশার চাইতেও বেশি।

কিন্তু এসব অর্জনও অনেক সময় বেকারত্বের কাছে মলিন হয়ে যায়। বিশেষ করে তরুণ বেকারত্ব আমাদের ভাবিয়ে তোলে। সাধারণত, আইএলও বহু তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে তাদের প্রতিবেদন প্রকাশ করে থাকে। সেই হিসেবে তরুণ বেকারদের এই পরিসংখ্যান আমাদের ভাবিয়ে তোলে। বিশেষ করে আমাদের সামনে যখন কোটা সংস্কার আন্দোলনের মতো বিষয় থাকে।

এমন অবস্থায় আমরা মনে করি, দেশের সার্বিক উন্নয়নই প্রকৃত উন্নয়ন। অর্থনীতির মাপকাঠিতে কিছু কিছু সূচকে উন্নয়ন হলেও বাড়তে থাকা তরুণদের বেকারত্ব সেই উন্নয়ন নিয়ে আমাদের মধ্যে এক রকম শঙ্কা তৈরি করে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

Tags: আইএলওবাংলাদেশবেকারত্ব
Previous Post

জয়ের কড়ানেড়ে ঘুমাতে গেল পাকিস্তান

Next Post

তারেকের সাক্ষাতকার: কীভাবে দেখছেন বিএনপি নেতারা?

Next Post

তারেকের সাক্ষাতকার: কীভাবে দেখছেন বিএনপি নেতারা?

অসুস্থ আমাজদ হোসেনকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT