চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উন্নয়নের গতিধারায় গণতন্ত্রকে ভুললে চলবে না’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
5:23 পূর্বাহ্ন 27, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের পরিচালিত একটি জরিপ বলছে দেশ এখন উন্নয়নের পথে এগোচ্ছে বলেই দেশের মানুষ গণতান্ত্রিক দু:খটাকে ঠিক বড় করে দেখছে না। গণতন্ত্রে সমস্যা থাকলেও বর্তমান পদ্ধতি যেকোনো ধরনের সরকারের চেয়ে ভালো বলেই মনে করছে বেশিরভাগ জনগণ।

গণতন্ত্র আর অর্থনৈতিক উন্নয়নের ধারা একটি আরেকটির পরিপূরক। তাই উন্নয়নের গতিধারায় গণতন্ত্রের কথা ভুললে চলবে না। এমনটিই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

রোবায়েত ফেরদৌস বলেন, গণতন্ত্র ও উন্নয়ন একে অন্যের পরিপূরক। কিন্তু একটি দেশের জনগণ যখন দেখে যে তার নিজের খাবারে কোনো সমস্যা নেই, সে ভালো চাকরি করছে এবং চাকরি থেকে ভালো আয়ও করছে তখন অন্যকিছু নিয়ে সে আর বেশি ভাবে না। গণতন্ত্র, নির্বাচন তখন আর তার মাথাব্যথার কারণ হয় না। কিন্তু দেশ ঠিক রাখতে হলে উন্নয়নের পাশেই হাত ধরাধরি করে চলতে হবে গণতন্ত্রকে। 

এমনিতে হয়তো অর্থনৈতিক উন্নয়ন অর্জন সম্ভব, কিন্তু যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে সেটা কখনোই সাসটেইনেবল মানে স্থায়ী হবে না। তাই দেশে স্থায়ী উন্নয়ন আনতে হলে গণতন্ত্রের চর্চা থাকাটা আবশ্যক। উন্নয়ন দেশের জন্য আবশ্যক কিন্তু উন্নয়নকে চোখে চোখে রাখার কাজটাই করবে গলতন্ত্র। সেটার চর্চা থাকাটা তাই জরুরি। গণতন্ত্রকে বাদ দিয়ে যেমন উন্নয়ন সম্ভব না তেমন উন্নয়ন ছাড়া গণতন্ত্রও সম্ভব না। 

অবশ্য তার এমন মন্তব্যের সঙ্গে একমত নন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুণ কুমার গোস্বামী। তিনি বলেন, মূল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গি। আমরা কিভাবে বিষয়টাকে দেখছি তার উপরই সবটা নির্ভর করে। দেশের মানুষ কিন্তু সবসময় অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, নিরাপত্তা এসব মানুষ সবসময় চায়। এসব নিশ্চিত হলে অন্যগুলো নিয়ে ভাবনা-চিন্তার পরিমাণ কমে আসে। অবকাঠামো ও ব্যক্তিগত উন্নয়ন পেতে গিয়ে অন্য কিছু চাপা পড়ে যেতেই পারে। 

এই রাষ্ট্রবিজ্ঞানী আরো যোগ করেন, আগে যেটা বুঝতে হবে সেটা হলো, পলিটিকাল অর্ডার। সেটা ঠিকঠাক চলছে কিনা? মানে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেসব ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ দুই দশকেরও বেশি সময় ক্ষমতায় ছিলেন। এই সময়ে তিনি দেশকে একটি ব্যাপক উন্নয়নের ধারায় নিয়ে গেছেন। কয়েকগুণ বৃদ্ধি দেশটির জনগণের মাথাপিছু আয়। অবকাঠামো বা অন্যান্য উন্নয়নতো রয়েছেই। তাকে কিন্তু কেউ স্বৈরশাসক বলছে না। দেশের উন্নয়নের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক অর্ডার বাস্তবায়ন করতে হবে। তাহলেই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকবে। 

সহিংসতা কোনো গণতন্ত্র হতে পারে না। সহিংসতা যারা করে তাদের নিয়ন্ত্রণে রাখার মানে কিন্তু গণতন্ত্র নষ্ট হওয়া নয় বলেই মনে করেন এই বিশেষজ্ঞ।

আইআরআইয়ের সেই গবেষণাপত্রে দেখা যায়, ২০১৫ সালের জুনে করা একটি জরিপে ৬৮ শতাংশ মানুষ গণতন্ত্রকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। এবছরে তা কমে ৫১ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত জরিপে উন্নয়নকে গুরুত্ব দিয়েছিলেন ২৭ শতাংশ, এবার ৪৫ শতাংশ উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়েছেন।

যদিও ৮৮ শতাংশ মনে করেন, গণতন্ত্রে সমস্যা থাকলেও বর্তমান পদ্ধতি যেকোনো ধরনের সরকারের চেয়ে ভালো।

‘অপটিমিজম গ্রোয়িং ফর বাংলাদেশেস ইকোনমিক ফিউচার’ শিরোনামে গত মঙ্গলবার আইআরআই এ জরিপের ফলাফলটি প্রকাশ করেছে।

Tags: অরুণ কুমার গোস্বামীরোবায়েত ফেরদৌস
Previous Post

‘উন্নয়নের গতিধারায় গণতন্ত্রকে ভুললে চলবে না’

Next Post

কনসার্টের মূল আকর্ষণ অনন্ত, নাকি কারিনা কাপুর

Next Post

কনসার্টের মূল আকর্ষণ অনন্ত, নাকি কারিনা কাপুর

কনসার্টের মূল আকর্ষণ অনন্ত, নাকি কারিনা কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT