চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নশীল দেশের পথে যাত্রা বাংলাদেশের

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
8:22 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2021
in অর্থনীতি
A A

তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের যাত্রা প্রায় শেষ হতে চললো। জাতিসংঘের কাছ থেকে আরেকবার সুখবরের অপেক্ষায় বাংলাদেশ। বিশ্বসংস্থাটির কমিটি ফর ডেভেলপম্যান্ট পলিসির (সিডিপি) পর্যালোচনা সভায়, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা মিলতে পারে শুক্রবার রাতেই।

বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশের যাত্রা পথে বাংলাদেশকে পেরুতে হবে বহু বাধা, হারাতে হতে পারে কিছু সুবিধা। তবে মর্যাদার কথা বিবেচনায় নিলে সেসব অতি সামান্য বলে মনে করছেন তারা।

স্বাধীনতার পরপর উন্নত দেশের কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য ছিল বাংলাদেশের নিত্য সঙ্গী। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আদতে টিকবে কি না- এমন সন্দেহ ছিল খ্যাতনামা অর্থনীতিবিদদের।

সন্দেহবাদীদের মুখে ছাই দিয়ে সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি এখন বিশ্বের বিস্ময়, বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। কৃষি, শিল্প ও সেবা খাতের ওপর ভর করে এদেশ শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছে ৭ শতাংশের ওপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।

বাংলাদেশ যে আর স্বল্পোন্নত দেশের তালিকায় থাকছে না তা, ২০১৮ সালে ঘটা করে জানান দিয়েছিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য  বিবেচ্য মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকেই অনন্য অর্জন আছে বাংলাদেশের। যদিও শর্ত ছিল এই তিন সূচকের অগ্রগতি ধরে রাখতে হবে অন্তত ৬ বছর। যা পর্যালোচনা হবে ৩ বছর পর পর।

৩ বছর পর সিডিপির সেই ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষ হচ্ছে শুক্রবার রাতে। এলডিসি থেকে বেরিয়ে গেলে বিশ্ববাজারে বাংলাদেশ এখন যে শুল্কমুক্ত বাজার সুবিধা, ওষুধ খাতে সুবিধা ও মেধাস্বত্ব সুবিধা পাচ্ছিল সেগুলো বাতিল হতে পারে। আর বিশ্বব্যাংক, এডিবিসহ বহুজাতিক সংস্থা এবং দেশ থেকে যে ঋণ পায় তার সুদ একটু চড়া হতে পারে।

Tags: উন্নয়নশীল দেশবাংলাদেশ
Previous Post

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

Next Post

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: আবারও সভাপতি সালাউদ্দিন লাভলু

Next Post
ডিরেক্টরস গিল্ড নির্বাচনের জন্য নির্বাচনী প্রচার চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: আবারও সভাপতি সালাউদ্দিন লাভলু

চীনের ট্রাক ও ট্রাক্টর পার্কিং এলাকা, অর্থনৈতিক পুনরুদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৭ বছরের মধ্যে সাউথ কোরিয়ার রপ্তানি সর্বনিম্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT