চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নাও ধর্ষণ: গায়ে আগুন দেয়া ধর্ষকদের মৃত্যু চেয়ে মারা গেলেন তরুণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 07, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উন্নাও-তরুণী-গায়ে আগুন

ভারতের উত্তর প্রদেশে ধর্ষণ মামলার শুনানিতে যাওয়ার পথে অভিযুক্তদের আগুনে দগ্ধ তরুণী মারা গেছেন।

শুক্রবার রাতে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সফদরজং হাসপাতালের বার্নস অ্যান্ড প্লাস্টিক বিভাগের প্রধান ডা. শালভ কুমার জানান, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আধঘণ্টার মধ্যেই ওই তরুণী মারা গেছেন।

‘রাত ১১টা ১০ মিনিটে তার হার্ট অ্যাটাক হয়। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। তিনি ১১টা ৪০ মিনিটে মারা যান,’ বলেন তিনি।

এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের উন্নাও জেলার ওই নারী চলতি বছরের মার্চে তার গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে তার গায়ে আগুন দেয় মামলার অভিযুক্ত ওই দুই ব্যক্তি ও তাদের বাবাসহ ৫ জন।

২৩ বছর বয়সী ওই তরুণীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উড়োজাহাজে করে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার পর থেকে হাসপাতালে নেয়া পর্যন্ত পুরোটা সময় চেতনা ছিল তার।

মৃত্যুর আগে দেয়া জবানবন্দিতে দগ্ধ তরুণী তার গায়ে যারা আগুন দিয়েছে তাদের নাম জানান এবং বলেন, আগুন লাগানোর আগে তাকে আছড়ানো ও মারধর করা হয়েছিল এবং ছুরিকাঘাতও করা হয়েছিল।উন্নাও-তরুণী-গায়ে আগুন

ধর্ষণ মামলার দুই আসামির একজন শিবম ত্রিবেদী আগুন লাগানোর ঘটনার ৫ দিন আগেই জামিনে মুক্ত হয়ে বের হয়েছিল। আরেক ধর্ষক শুভম ত্রিবেদী পলাতক ছিল। কিন্তু আগুন লাগানোর সময় দু’জনই উপস্থিত ছিল।

পুলিশ বৃহস্পতিবার ৫ জনকেই গ্রেপ্তার করে।

আসামিদের মেরে ফেলা হোক: নিহতের স্বজনরা
এ ঘটনায় অভিযুক্তদের প্রাণদণ্ড চেয়েছেন নিহতের স্বজনরা। নিহতের বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি সরকার ও কর্তৃপক্ষের কাছে শুধু এটুকুই চাই, হয় তাদেরকে ফাঁসিতে ঝোলানো হোক, অথবা গুলি করে মারা হোক, যেমনটা হায়দরাবাদে ঘটেছে। আমি লোভী নই। আমাকে ঘরবাড়ি বানিয়ে দিতে হবে না। আমি আর কিছুই চাই না।’

তরুণীর ভাইও একই কথা বলেন, ‘আমার বোন বলেছিল: ‘আমাকে বাঁচাও, আমি তাদের মৃত্যু দেখতে চাই।’ আমি বলেছিলাম আমরা তোমাকে বাঁচাবো। কিন্তু পারিনি। আমার বোনটা বেঁচে নেই, এবং আমি চাই না ওই পাঁচজন বেঁচে থাকুক। এটাই আমার একমাত্র ইচ্ছা।’

উন্নাও-তরুণী-গায়ে আগুন
যোগী আদিত্যনাথ

উন্নাওয়ের এই ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মামলাটি দ্রুত বিচার আদালতে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি।

Tags: ধর্ষণহায়দরাবাদ
Previous Post

ঝাঁকি খেয়ে জয়, ফাইনালে বাংলাদেশ

Next Post

গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন

Next Post

গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন

ইউরোর আগেই রিয়ালে পগবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT