চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয়

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
11:43 পূর্বাহ্ন 03, মে 2019
in শিক্ষা
A A

সমৃদ্ধ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার পথে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিতে চান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সর্বোত্তম অবদান রাখার প্রতিজ্ঞা নিয়ে চাকরির দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এমন প্রত্যয় ব্যক্ত করেন সরকারি এই কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগের সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে বিসিএস প্রশাসন ক্যাডার ৩৫তম ব্যাচের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।অনুষ্ঠানটি আয়োজন করে ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন

হেলালুদ্দীন বলেন, বিসিএস প্রশাসন ক্যাডার একটি ঐত্যবাহী ক্যাডার। এর রয়েছে ২৫০ বছরের ইতিহাস। সেই ঐতিহ্য, ইতিহাসের ধারা অব্যাহত রাখার দায়িত্ব আপনাদের। ২০২১ এর লক্ষ্য, ২০৪১ এর রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, তার বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। তার জন্য দক্ষতা বৃদ্ধির জন্য বেশি বেশি প্রশিক্ষণ প্রয়োজন।

তিনি বলেন, আপনাদের হাত ধরে ৪১ সালে উন্নত দেশ হবে। তার জন্য আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। উন্নত দেশ গড়ে তোলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। নিজের দক্ষতা, সততা এবং ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ক্যারিয়ার গঠন করতে হবে। ব্যক্তিগত ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিশমাটিক যোগ্যতা থাকতে হবে। নিজের ক্যারিয়ার গঠন, লেখাপড়া করা, মানুষেরর সাথে সুন্দর ব্যবহার করে নিজের সততা, দক্ষতার পরিচয় দিয়ে উপরের সিঁড়িতে উঠতে হবে।

নির্বাচন কমিশন সচিব এই সময় গত একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সফল করার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিষ্ঠার সঙ্গে দায়িত্বে পালনের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া তাদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে সুপারিশ করারও আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন,  সরকারের অতিরিক্ত সচিব, ড. পিয়ার মোহাম্মদ, যুগ্ম সচিব এ কে এম সোহেল।

সভাপতিত্ব করেন বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মোঃ আদনান চৌধুরী। ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার মামনুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি ইকবাল হাসান, সহ সভাপতি শামিমা আক্তার জাহান পপি।

Tags: ৩৫তম বিসিএসবিসিএসবিসিএস প্রশাসন
Previous Post

ঘূর্ণিঝড় ফণী: লক্ষ্মীপুরে নৌযান চলাচল বন্ধ

Next Post

ফণী’র আঘাতে বিধ্বস্ত উড়িষ্যা

Next Post

ফণী’র আঘাতে বিধ্বস্ত উড়িষ্যা

ছবি: আরিফ আহমেদ

এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT