চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসা পাচ্ছেন না ‘প্রেম যুদ্ধ’ ছবির পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 13, নভেম্বর 2019
in বিনোদন
A A

সালমান শাহকে নিয়ে ১৯৯৪ সালে সুপারহিট ছবি ‘প্রেম যুদ্ধ’ নির্মাণ করেছিলেন জীবন রহমান। বর্তমানে এই চলচ্চিত্র পরিচালক ডায়াবেটিস, কিডনি, লিভার ও ব্রেন স্টোকসহ একাধিক রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। তার রোগ মুক্তির জন্য দরকার উন্নত চিকিৎসা। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা পাচ্ছেন না জীবন রহমান।

শুধু ‘প্রেম যুদ্ধ’ নয়, হুলিয়া, আজকের সন্ত্রাসী, আশার প্রদীপ, আলী কেন গোলাম, মহা সংগ্রাম-এর মতো দর্শকপ্রিয় ছবির নির্মাতা জীবন রহমান। বর্তমানে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, তিনি স্পষ্ট করে কথাও বলতে পারছেন না। উন্নত চিকিৎসার অভাবে ধুঁকছেন এই চিত্রপরিচালক। যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পরিবার জানিয়েছে, আর্থিক সংকটের কারণে চিকিৎসা বন্ধ হয়ে আছে জীবন রহমানের। অবেশেষ বেঁচে থাকার আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন এই নির্মাতা। এরমধ্যে জীবনের পাশে দাঁড়িয়েছেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি.এম সৈকত।

চ্যানেল আই অনলাইনকে জি.এম সৈকত বলেন: জীবন ভাইয়ের আবেদনের কাগজ পত্র সংগ্রহ করেছি। শিগগির প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেব। আশা করি শিল্পীবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য অসহায় শিল্পীর মোত তাঁর পাশেও দাঁড়াবেন’। তিনি বলেন: জীবন রহমান তার একমাত্র জামাতার বাড়ি কাটিয়াদি পৌর এলাকার কামারকোনা মহল্লায় আছেন।

জীবন রহমান ৯০ দশকের গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার প্রথম ছবির নাম ‘গওহর বাদশা বানেছা পরী’। প্রথম ছবিই সুপারহিট হয়। তার নির্মিত ১৫টি ছবিই ব্যবসা সফল হয়েছে। ‘মহা সংগ্রাম’ নির্মাণ করে ২০০৫ সালে তারুণ্য যুব কল্যাণ সংঘ জীবন রহমানকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভাসানী স্মৃতি পুরষ্কার প্রদান করে।

১৯৮২ সালে খসরু নোমানের সহকারী হিসেবে নাম জীবন লেখান চলচ্চিত্র জগতে। দেলোয়ার জাহান ঝন্টু, কাজী হায়াৎ সহ বেশ কয়েকজন পরিচালকের সাথে চলচ্চিত্র নির্মাণের কাজ করেন এবং পাশাপাশি অভিনয় করেন।

Tags: জি. এম সৈকতপ্রধানমন্ত্রীপ্রেম যুদ্ধলিড বিনোদনসালমান শাহ
Previous Post

বিএনপি’র দুর্নীতিবাজদের তথ্য আছে, কাজ চলছে: তথ্যমন্ত্রী

Next Post

হাজার হাজার শূকরের রক্তে লাল ইমজিন নদী

Next Post

হাজার হাজার শূকরের রক্তে লাল ইমজিন নদী

চট্টগ্রামে ফ্যাশন হাউজ উদ্বোধন করলেন মৌসুমী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT