চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনের পথে নওয়াজ শরীফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উন্নত চিকিৎসার জন্য নওয়াজ শরীফ লন্ডনে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে বিশেষ ফ্লাইটে করে তিনি লাহোর থেকে রওনা দেন।

নওয়াজ শরীফের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তাকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সটিতে সম্পূর্ণ চিকিৎসা টিমসহ একটি নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) এবং একটি অপারেশন থিয়েটার রয়েছে।

দুর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের এই তিনবারের প্রধানমন্ত্রীর রোগ প্রতিরোধ ব্যবস্থাসহ অন্যান্য বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতা রয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর নওয়াজ শরীফের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকার তাকে যাওয়ার অনুমতি দিলেও বিমানবন্দরের ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম তখনো না সরানোর ফলে তিনি যেতে পারেননি।

অবশেষে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার সরকার এ সিদ্ধান্তটিতে কাগজপত্রে অনুমোদন দেয়।

বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার নওয়াজ শরীফকে এত সহজ উপায়ে ছাড়তে চায়নি। সরকারের দাবি ছিল, বিদেশে যাওয়ার আগে অবশ্যই তাকে ৪৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের একটি ইনডেমনিটি (দায়মুক্তি) বন্ডে সই করে যেতে হবে।

কিন্তু আদালত শনিবার সেই বন্ডে সই করা ছাড়াই তাকে দেশত্যাগের অনুমতি দিয়ে দেন।

৬৯ বছর বয়সী নওয়াজ শরীফের স্বাস্থ্যের অবস্থা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তার দেশত্যাগে ব্যর্থতার খবর গত প্রায় মাসখানেক ধরে পাকিস্তান, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অন্যতম আলোচিত ইস্যু।

বিবিসি জানায়, গত মাসে তার রক্তে শ্বেতকণিকা বা প্লেটলেটের পরিমাণ ১৬ হাজারে নেমে এসেছিল, যেখানে একজন সুস্থ মানুষের রক্তে এর সংখ্যাটি হয় প্রায় দেড় লাখ। ফলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে যায়।

এছাড়াও নওয়াজ শরীফের হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত সরকারি এবং বেসরকারি মেডিক্যাল বোর্ড সবগুলোই বলছিল, উপযুক্ত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার, কেননা পাকিস্তানে এসব উন্নত চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা নেই।

Tags: নওয়াজ শরীফপাকিস্তান
Previous Post

৫ বছর নিষিদ্ধ শাহাদাত, ৩ লাখ টাকা জরিমানা

Next Post

পেঁয়াজের জন্য দীর্ঘ লাইনে সকাল থেকে অপেক্ষা, আসেনি ট্রাক

Next Post

পেঁয়াজের জন্য দীর্ঘ লাইনে সকাল থেকে অপেক্ষা, আসেনি ট্রাক

৫ বছর নিষিদ্ধ শাহাদাত, ৩ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT