চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উনি যেন আমার বড় ভাই, পয়লা হাসিতেই বাজিমাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 04, নভেম্বর 2017
in তারকাকথন, বিনোদন
A A
কনক-চাপা-এন্ড্রু

জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি-সহ এরকম আরো অসংখ্য জনপ্রিয় বাংলা গানের কণ্ঠদাতা এন্ড্রু কিশোর। প্লেব্যাকের জগতে তাকে ‘সম্রাট’ বলেও মনে করেন অনেকে। আশি, নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের গান মানেই এন্ড্রু কিশোর। তার ভরাট কণ্ঠে মানুষ আপ্লুত হয়নি এমনটা খুঁজে পাওয়া দুস্কর। সংগীত জগতের এই গুণী মানুষটির জন্মদিন ৪ নভেম্বর। ১৯৫৫ সালের এই দিনে জন্মেছিলেন তিনি। জন্মদিনে গুণী এই মানুষটিকে স্মরণ করেছেন প্লেব্যাক জগতের আরেক সম্রাজ্ঞী কনক চাপা। এনড্রু কিশোরের জন্মদিনে নিজের ফেসবুকে একটি আবেগাপ্লুত স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-

‘‘এন্ড্রু কিশোর! একটি বিস্ময়কর দমের নাম, যে দম থেকে সুর বেরিয়ে ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে নদীতে সাগরে এবং যেখানে যেখানে ছড়ায় তাদের সবাইকেই জড়ায় সুরের আরামদায়ক উষ্ণতায়।

তাঁর কন্ঠে কি আছে আমি কি করে বলি! গান শুনে খালি মনে হয় কোন দিক থেকে তরল সোনা গলে গলে পড়ছে। তাতে প্রেম অভিমান কান্না কটাক্ষ চিৎকার রাগ সব অলংকরণের কাজ করছে। রেকর্ডিং এর মেশিনের কাটা জানে এন্ড্রু কিশোরের ভার ও ধার কি। ভয়ঙ্কর! যেন আস্ত নায়াগ্রা জলপ্রপাত একই সাথে ভয়ঙ্কর ও সুন্দর!

কিশোর দার সাথে পয়লা দেখা প্লেব্যাকেই। এছাড়া আর তাকে দেখার উপায়ই কি! সুরকার মইনুল ইসলাম খানের সুর ও সংগীতায়োজনে ‘নাফরমান’ ছবির মহরতের গান শ্রুতি ষ্টুডিওতে ছিয়াশি সালের জানুয়ারীতে। আমি নিতান্তই ছোট মানুষ। ভয় পাচ্ছিলাম, এতো বড় শিল্পী! গাইতে গিয়ে দেখি ইয়াল্লা, উনি যেন আমার বড় ভাই, পয়লা হাসিতেই বাজিমাত।

এন্ড্রু কিশোরের জন্মদিনে কনক চাপার স্মৃতিচারণ…

এরপর তাঁর সাথে কত গান গাইলাম, কত মঞ্চ কাঁপলো (আমার গানে মঞ্চ কাঁপে না কিন্তু কিশোর দার গানে আমি, আমরা, ও মঞ্চ নিয়মিতই কাঁপে) কত বিদেশে গেলাম! আপন বড়ভাইয়ের মত হয়েও তিনি এখনো আমার কাছে বিস্ময়। আপাতদৃষ্টিতে রাগী রাগী মানুষটা আসলে খুবই ফুর্তিবাজ। সবার বিপদে আপদে সময়মত দাঁড়িয়ে যান সবার আগে। পারি না বলে কোন কথা তাঁর অভিধানে নেই।

তাঁর সাথে হাজার হাজার গান গেয়েছি এই ভাবনা দূরে থাক তাঁকে চোখে দেখেছি বা তিনি আমাকে চেনেন এই ভাবনাতেই আমি আপ্লুত হই এখনো, কিশোর দা হয়তো তা জানেনই না। আমি ধন্য তিনি আমাকে অত্যাধিক স্নেহ করেন। এ জীবনে কতই না পেলাম!

আজ এই বিস্ময়কর কন্ঠরাজের জন্মদিন। শুভকামনা এই সম্পদের জন্য। দীর্ঘদিন সুস্থ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন বাংলাদেশের সুরের রাজা।’’

Tags: এন্ড্রু কিশোরকনক চাপা
Previous Post

জাত চেনাতে মরিয়া ‘ক্ষুব্ধ’ রিয়াল

Next Post

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাস

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রজাপতির রঙে রঙিন জাবি ক্যাম্পাস

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষার নম্বরের অদৃশ্য হুমকি ভেঙ্গে দিতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT