চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনিশ বছরের পথচলায় সঙ্গী তারা

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
4:24 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
মামুনুর রশীদ,ফেরদৌস আরা, আজাদ কালাম, তানিয়া, বাবু, ছন্দা

মামুনুর রশীদ,ফেরদৌস আরা, আজাদ কালাম, তানিয়া, বাবু, ছন্দা

আগামী পহেলা অক্টোবর চ্যানেল আই উনিশে পা দিচ্ছে। আর উনিশের উচ্ছ্বাসকে বরণ করতে প্রস্তুত চ্যানেল আই পরিবার। এই উনিশ বছরের পথচলায় চ্যানেল আই পাশে পেয়েছে অনেক বরেণ্য ব্যক্তিদের। সে তালিকায় রয়েছেন বিনোদন জগতের কিছু পরিচিত মুখ, যারা উনিশ বছর ধরেই এই পথচলায় সঙ্গী হয়েছেন। আজকের আয়োজন  তেমন কয়েকটি পরিচিত মুখ নিয়ে।

শুরুতেই অভিনেতা মামুনুর রশীদ। উনিশ বছরের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা মামুনুর রশীদ বলেন, ‘চ্যানেল আইয়ের জন্মলগ্ন, বিকাশ এবং বিশাল পরিধিতে চলে আসা শুরু থেকেই আমি দেখেছি এবং যুক্ত হয়েছি।’

সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রকৃতি সব মিলিয়ে চ্যানেল আই তার পরিধিকে দিন দিন আরও বড় করে তুলছে বলে তিনি বলেন। নজরুল এবং রবীন্দ্রজয়ন্তীর কথা তুলে ধরে তিনি বলেন, ‘চ্যানেল আই সংস্কৃতি এবং গুণীজনদের সম্মান দিতে কখনও পিছপা হয় না।’ তিনি চ্যানেল আইয়ের পথচলাকে আরও দীর্ঘ করবার আশা ব্যক্ত করেন।চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। চ্যানেল আইয়ের সাথে তার পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি একেবারে শুরুর দিন থেকে চ্যানেল আইয়ের সাথে আছি। শুধু একজন শিল্পী হিসেবে নয়, এর গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী হিসেবে আছি।’

ফেরদৌস আরা
ফেরদৌস আরা

প্রতিটি বিষয়ে চ্যানেল আইয়ের উদ্ভাবনী শক্তির জন্য ফেরদৌস আরা চ্যানেল আই পরিবারকে আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, শিশু-কিশোরদের অনুষ্ঠানমালা, গুণীজনদের সম্মান জানানো সব মিলিয়ে চ্যানেল আই প্রকৃতপক্ষেই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বলে তিনি তুলে ধরেন। তিনি চ্যানেল আইয়ের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘আমিও আমার সহকর্মীদের অনেকের মতো  উনিশ বছরের পথচলার সঙ্গী হয়ে আছি চ্যানেল আই পরিবারের সাথে।’ শুধু নাটক, টেলিফিল্ম বা ছবির তাগিদে নয়, বরং পারিবারিক এক বাঁধনে বাঁধা পড়ার মতো সম্পর্ক এখানে বলে তিনি মন্তব্য করেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘খাঁচা’র কথা তুলে ধরে বলেন, এটাও ইমপ্রেসের-ই ছবি।

অভিনেত্রী তানিয়া আহমেদ বলেন: চ্যানেল আই আমার পরিবারের-ই একটা অংশ। অভিনয়শিল্পী হিসেবে জীবনের সুন্দর সময়গুলো কেটেছে এখানে। আমার প্রায় সব সুন্দর ও প্রশংসিত কাজ ইমপ্রেস গ্রুপের সাথে করা। তারা পাশে না থাকলে হয়তো এতটা সম্ভব হতো না। ইমপ্রেস গ্রুপের সাথে আমি ছবি পরিচালনাও করেছি।

তানিয়া আহমেদ
তানিয়া আহমেদ

তানিয়া আরও বলেন, চ্যানেল আই সবসময় শিল্পীদের পাশে দাঁড়ায়। যেকোন পরিস্থিতিতে আমরা শিল্পীরা তাদের সহযোগিতা পেয়েছি। আমি চ্যানেল আইয়ের দীর্ঘায়ু কামনা করি।

চ্যানেল আইয়ের উনিশ বছরের পথচলার স্মৃতিচারণায় অংশ নেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘আমি চ্যানেল আইয়ের উনিশ বছরের পথচলায় সঙ্গী। এখানকার অনেকেই আমাদের সাংস্কৃতিক জগতের লোক। এটা আমাদেরকে চ্যানেল আইয়ের সাথে আরও সম্পৃক্ত করেছে।’

স্মৃতিচারণ করতে গিয়ে বাবু আরও বলেন: আগে তো চ্যানেল আইয়ের অফিস ছিল সিদ্ধেশ্বরীতে। নাটক পাড়া হিসেবে পরিচিত সিদ্ধেশ্বরীতে আমরাও প্রায় সবসময় থাকতাম। এমনও হত বিকালে চায়ের আড্ডা জমতো চ্যানেল আই অফিসে।

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের পথচলাটা শুরু যখন থেকে, আমার শিল্পীজীবনের শুরুও তখন থেকে। আর আমি শুরু থেকেই চ্যানেল আইয়ের সাথে আছি।’ তিনি চ্যানেল  আইয়ের সাফল্য কামনা করে বলেন, ‘আমি চাই চ্যানেল আইয়ের পথচলা দীর্ঘ  থেকে দীর্ঘতর হোক।’

গোলাম ফরিদা ছন্দা
গোলাম ফরিদা ছন্দা

 

Tags: উনিশের উচ্ছ্বাস
Previous Post

যেসব প্রতিপক্ষের মাঠে জিততে ভুলে যায় রিয়াল

Next Post

রূপপুর পারমাণবিক প্রকল্পে ঝুঁকির শঙ্কা দূর করতে বিজ্ঞান উৎসব

Next Post
বিজ্ঞান উৎসবের অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর পারমাণবিক প্রকল্পে ঝুঁকির শঙ্কা দূর করতে বিজ্ঞান উৎসব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজলের হার্টে রিং লাগানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলের হার্টে রিং লাগানো হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT