সম্প্রতি জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারকীর ‘ডুব’ সিনেমা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে যে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে সে বিষয়টি নিয়ে কোনোরকম বিচলিত নন এ নির্মাতা। উল্টো বললেন যারা এই ছবি নিয়ে নানা কথা বলছেন তারা আমার ছবি ফাউ ক্যাম্পেন করছেন।
এ বিষয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন,
বাংলাদেশের আপামর সিনেমাপ্রেমীদের জন্য অধমের ছোট এই নিবেদন :
আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি। কিন্ত গত এক ঘন্টায় আপনাদের অনেক গুলো চিঠিতে এ নিয়ে উদ্বেগ জানানোতে কিছু বলছি।
আপনাদের ক্ষোভ এবং উদ্বেগের বিষয় হচ্ছে `ডুব’ ছবিরই একজন অভিনেত্রী কিভাবে প্রেসে স্পয়লার দেন । তার ইন্টেগ্রিটি, বিবেচনাবোধ, এবং প্রফেশনালিজম নিয়ে অনেকে প্রশ্ন করেছেন । আই হ্যাভ নো ইন্টারেস্ট এন্ড টাইম টু কমেন্ট অন এনি সিলি অ্যাকশন ।
শুধু আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি- “এই ছবি কোনো স্পয়লারে ক্ষয় হবার নয়। প্রথম যেদিন এটা নিয়ে নিউজ হয়েছে তখনই তো স্পয়লার চলে গেছে। কিন্তু এই ছবির প্রাণ কেবল আমাদের জানা গল্পের কাঠামোতে নয়, এর প্রান বিটুইন দ্য শটসে, অব্যক্ত বেদনায়, বরফের মতো আবেগের স্তব্ধ উপস্থিতিতে, মানুষের অসহায়ত্বে, এবং এর প্রাণ এই গল্পের প্রতি আমার ইন্টারপ্রিটেশনে ।
এটা স্পয়লারে জানার উপায় নাই। এটা এক্সপেরিয়েন্স করার বিষয়। তাছাড়া যিনি স্পয়লার মারছেন উনি জানেনই না ছবির বড় অংশ জুড়ে কি আছে। প্যাথেটিক বাট ট্রু হাহাহাহা।
ফলে আপনাদের বিচলিত না হয়ে ছবিটা দেখার অপেক্ষায় থাকতে বলবো। তাজা কোনো ভিজুয়াল এক্সপেরিয়েন্স হবে এই কথা বিনয়ের সাথে দিচ্ছি।
আর ওদিকে উনাদেরকে আমার ছবির ফাও ক্যাম্পেন করতে দিন। কেউ ডিউটি করছে ছবির ফাও প্রমোশনের- এটা মন্দ কেনো হবে? ধরে নিন এটা তাদের চাকরি।









