চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্যোক্তা প্রতিষ্ঠানে সরকারি বিনিয়োগ: মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে এডুহাইভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 10, এপ্রিল 2021
in অর্থনীতি, শিক্ষা
A A
উদ্যোক্তা ও সরকারি বিনিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এদেশের তরুণ প্রজন্মের বেশকিছু উদ্ভাবন বিভিন্ন সময়ে সারাবিশ্বে চমক জাগাতে সক্ষম হয়েছে। তবে অসাধারণ মেধাবী এ তরুণদের প্রতিভা বিকাশে বড় বাধা হিসেবে আর্থিক অসঙ্গতির বিষয়টা প্রায়ই উঠে আসে।

সম্প্রতি এ সমস্যার সমাধানে এগিয়ে এসেছে সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন এ কোম্পানিটি প্রথম দফায় সাতটি দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানে ১৫ কোটি টাকা বিনিয়োগ করছে। এতে দেশের একমাত্র ই-লার্নিং স্টার্টআপ হিসেবে বিনিয়োগ পাচ্ছে ‘এডুহাইভ’।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ‘শতবর্ষে শত আশা’ শিরোনামে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এ বিনিয়োগ ঘোষণা ও চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষাকে সহজলভ্য, সাশ্রয়ী ও হাতের মুঠোয় পৌঁছানোর যে মহান লক্ষ্যে এডুহাইভ কাজ করছে, তা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এ দেশে শিক্ষার্থীদের অন্যতম সমস্যা হচ্ছে সুশিক্ষার সমান সুযোগ না পাওয়া এবং শিক্ষার উচ্চ ব্যয়।

গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীদের পড়াশুনার খরচের প্রায় শতকরা ২৯ ভাগই প্রাইভেট টিউশনের জন্য ব্যয় হয়। এছাড়া গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা স্বাভাবিক কারণেই শহরাঞ্চলের তুলনায় কম সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এসব বিষয় মাথায় রেখেই কাজ করে চলেছে এই প্ল্যাটফর্ম।

প্রায় ১৭ বছরের শিক্ষকতা ও দেশের তিনটি সফল স্টার্টআপে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মোঃ নাজমুল হক সরকার ও তার তিন সহ-প্রতিষ্ঠাতার উদ্যোগে ২০১৯ সালের ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এডুহাইভ। মূলত এডুহাইভ অনলাইনভিত্তিক শিক্ষা বিষয়ক একটি অ্যাপ। এটি দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। ফলে একজন শিক্ষার্থী ঘরে বসেই সহজেই ঐ সব প্রতিষ্ঠান ও শিক্ষকদের সেবাসমূহ তথা বিষয়ভিত্তিক কোর্সের লেকচার, শিক্ষা সহায়িকা ও যাবতীয় কন্টেন্টগুলো পাবে। এতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। আর দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ঘরে বসেই পাবে মানসম্পন্ন শিক্ষার সমান সুযোগ।

প্রথম দফায় এডুহাইভে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. নাজমুল হক সরকার। এ সহায়তা এডুহাইভকে বিশ্বের সবচেয়ে সৃজনশীল শিখন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বিনিয়োগের ফলে দেশে একটি জাতীয় উদ্যোক্তা প্লাটফর্ম তৈরি এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া সফল উদ্যোগগুলোর পাশাপাশি যাদের ভালো আইডিয়া আছে কিন্তু অসফল, তাদেরও বিনিয়োগ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

এডুহাইভ প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে চলেছে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘এডুহাইভ স্কলার্স’ নামক অনলাইনভিত্তিক শিক্ষাবৃত্তি প্রোগ্রামের আয়োজন করে। এতে সারাদেশ থেকে ২৮৬ জন মেধাবী শিক্ষার্থীকে প্রায় ১৫ লাখ টাকা সমমূল্যের বৃত্তি দেয়া হয়। করোনায় সংসদ টিভিতে গত ৯ আগস্ট থেকে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পে ছয় শতাধিক ক্লাস সরাসরি নিজেরা পরিচালনা করেছে। এতে শিক্ষক থেকে শুরু করে ভিডিও ধারণ, সম্পাদনা, প্রসেসিং ইত্যাদি বেশিরভাগ কাজগুলোই তারা নিজেদের তত্ত্বাবধানে সম্পন্ন করেছে।

বর্তমানে এডুহাইভের নিবন্ধনকৃত শিক্ষার্থীর সংখ্যা এক লক্ষ চল্লিশ সহস্রাধিক। পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এখানে অভিজ্ঞ শিক্ষক ও কোচিং সেন্টারের দেড় লক্ষাধিক প্রশ্ন এবং যথেষ্ট পরিমাণে ভিডিও ক্লাস রয়েছে। প্রতি মাসে নতুন নতুন ক্লাস যোগ করা হচ্ছে। করোনায় পড়াশোনা সহজ করতে নবম-দ্বাদশ শ্রেণীতে সকল মডেল টেস্ট এবং অনলাইন লেসন ফ্রি করে দিয়েছিল তারা।

সার্বিক বিষয়ে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন বলেন, ‘এটি আমাদের প্রথম বিনিয়োগ। তরুণদের বিভিন্ন উদ্যোগকে আমরা সহায়তা করে যাবো।’ ২০১৯ সালে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অনুমোদন দেয় সরকার। এর মূলধন ৫০০ কোটি টাকা। এখান থেকে এ বছর ৫০ জন উদ্যোক্তাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে।

Tags: তথ্যপ্রযুক্তিশিক্ষা
Previous Post

মাগুরার ‘মা জননী’দের প্রতি একরাশ ভালবাসা

Next Post

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন আরও ১ লাখ ৩৬ হাজার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন আরও ১ লাখ ৩৬ হাজার

স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে করোনার পরীক্ষা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ভারতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT