একদিন বাদেই চ্যাম্পিয়ন্স লিগের মত বড় আসরে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ সামনে রেখে জিনেদিন জিদান এবং তার কোচিং স্টাফের স্ক্রিপ্টে কোনও পরিবর্তন অবশ্য নেই, তবে লিগে তার দলের প্রদর্শিত মনোভাবের ব্যাপারে উদ্বেগ রয়েছে।
লিগের প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র করেছে রিয়াল। যার ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে এখনই চার পয়েন্টের ফাকার হয়ে গেছে।
সৌভাগ্যবশত, রিয়াল কোচ সমস্যাটি সনাক্ত করেছেন এবং তার খেলোয়াড়রা কোন অনিশ্চিত পরিণতির কথা বলছে সেটা ধরতে পেরেছেন।
কার্ডিফের ফাইনালে (চ্যাম্পিয়ন্স লিগ) তাদের দুরন্ত পারফর্মেন্সের পর অবিরাম প্রশংসা সত্ত্বেও তিনি উদ্বেগে। তারা দলের সবচেয়ে বড় তারকাদের নিয়ে চিন্তিত। কারণ বুধবার রাতে অ্যাপওয়েল নিকোশিয়ার বিপক্ষে রোনালদোসহ আরও অন্তত তিনজন খেলোয়াড়কে পাচ্ছেন না জিদান।
মোনাকোতে উয়েফার অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও রামোস এবং লুকা মডরিচকে ‘সেরা’ হিসেবে অভিহিত করার পরও জিদান বলেছিলে, আপনার পা মাটিতেই রাখতে হবে।
জিদান খুব বেশি প্রশংসা করতে পছন্দ করেন না। তাই ‘সেরা’র স্বীকৃতির পাশাপাশি পা মাটিতে রাখতে বলে খেলোয়াড়দের একরকম অ্যালার্ম দিয়েছিলেন। তারপরও তিনি মনে করছেন, অতিরিক্ত প্রশংসা তার দলকে দুর্বল করেছে।
চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কাপ জয়ের পর স্পটলাইটটা সত্যিই তাদের উপর রয়েছে। জিদান বিশ্বাস করেন যে, তিনটি লিগ ম্যাচ, বিশেষ করে লেভান্তের বিপক্ষে শেষ ম্যাচে তার খেলোয়াড়রা গত মৌসুমের প্রথম দিকের ভুলের পুনরাবৃত্তি করেছে। সেসময় তারা টানা চারটি ম্যাচ ড্র করেছিল।
এবার টানা দুই ম্যাচে ড্র করে রিয়াল কোচ বলেছেন, ‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে খেলছি।’ এই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই সামনের ম্যাচগুলোতে উদ্বিগ্ন জিদান।
উদ্বেগ থাকলেও নিজের দর্শনে পরিবর্তন আনছেন না জিদান। রোটেশন পদ্ধতি এবং দলে পরিবর্তন চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন তিনি। এটা কৌশলই যে তাকে অসাধারণ সাফল্যের নেতৃত্ব দিয়েছে। কিন্তু তিনি জানেন , তার খেলোয়াড়দের আরও অনেক বেশি অনুপ্রাণিত করতে হবে।








