চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদ্বিগ্ন’ ইউরোপকে আশ্বস্ত করেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 22, মে 2016
in বাংলাদেশ
A A

বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে গুপ্ত হত্যা ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতেরা। আজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহুমদ আলীর সঙ্গে দেখা করে এই উদ্বেগ প্রকাশ করেন তারা।

সাম্প্রতিক খুন ও সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়েদুনের নেতৃত্বে ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালির রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে রোববার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে দু’পক্ষ তাদের নিজেদের অবস্থান তুলে ধরেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় কূটনীতিকরা সাম্প্রতিক সময়ে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, মানবাধিকার কর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিদেশিদের ওপর একের পর এক বর্বর হামলার বিষয়ে কথা বলেন।

এসব হামলা মানবাধিকার, বাক স্বাধীনতা ও বিশ্বাসের প্রতি ‘নজিরবিহীন হুমকি’ তৈরি করেছে বলে মন্তব্য করেন তারা।

বৈঠক পরবর্তী বিবৃতিতে ইউরোপীয় কূটনীতিকরা জানায়, মুক্ত, সহনশীল এবং স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের যে ভাবমূর্তি বহিঃবিশ্বে রয়েছে এসব ঘটনায় তা ক্ষুণ্ন হতে পারে। এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে এবং ‘ঝুঁকিতে’ থাকা সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান ইউরোপিয় দূতরা।

সহিংস চরমপন্থা দমনে বৃহত্তর কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রয়োজনীয়তার কথা বলেন তারা। জঙ্গিবাদ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে গণতান্ত্রিক জবাবদিহি, বাক স্বাধীনতা, শক্তিশালী গণমাধ্যম, সহনশীলতা বৃদ্ধি এবং সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেন ইউরোপিয় প্রতিনিধিরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বরাবরের মতোই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়ানোর প্রস্তাবও দেন তারা।

জবাবে সাম্প্রতিক সময়ের অস্থিরতা এবং খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা ইউরোপের রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পুলিশি প্রতিবেদনের অগ্রগতিও জাননো হয় তাদের।

কঠোর গোপনীয়তার মধ্যে করা ওই বৈঠকের ছবি প্রচার না হলেও সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের দেওয়া প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা।

Tags: গুপ্ত হত্যাবাংলাদেশ-ইইউব্লগার হত্যা
Previous Post

পোশাক শ্রমিকদের বোনাস ২১ রোজার মধ্যে

Next Post

৩০ লক্ষ টাকা জিতল ‘চ’ ০৪৯৮৪৭৬

Next Post

৩০ লক্ষ টাকা জিতল ‘চ’ ০৪৯৮৪৭৬

অস্ট্রিয়ায় দুইজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT