চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্দেশ্য ছিলো রাস মেলায় আত্মঘাতী হামলা চালানো

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
5:49 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

দিনাজপুরের কাহারোলের কান্তজিউ রাস মেলায় হাতে বানানো বোমার বিস্ফোরণ ঘটানো হলেও মূল লক্ষ্য ছিলো আত্মঘাতী হামলা করে ব্যাপক প্রাণহানী ঘটানো। তবে হামলাকারীদের ভুলে অথবা নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেনি বলে মনে করছে পুলিশ।

এরই মধ্যে ওই হামলায় আহতদের মধ্যে ৩ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওই বিষ্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হন। গুরুতর অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আটককৃতদের পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীকে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজনদের দেখানো হয়েছে। তাদের মধ্যে একজন ঘটনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছেন ওই প্রত্যক্ষদর্শী।

আরেকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এদের কাউকেই আগে কখনো এই এলাকায় দেখা যায়নি।

দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আটক হওয়া সন্দেহভাজনদের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

ঘটনার পর পুলিশের স্বতন্ত্র বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল থেকে উদ্ধার করা স্প্লিন্টারসহ অন্যান্য আলামত সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করছে।

সম্প্রতি দিনাজপুরে ইটালীয় এক নাগরিককে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

Tags: রাস মেলারাস মেলায় হামলা
Previous Post

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

Next Post

জমি নিয়ে বিরোধে কাটা পড়লো দুই শতাধিক গাছ

Next Post

জমি নিয়ে বিরোধে কাটা পড়লো দুই শতাধিক গাছ

বিপিএল’র জন্য তৈরী গেইল, জয় চায় সাঙ্গাকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT