চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাল ৬ মার্চ

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
6:38 অপরাহ্ন 05, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে।

একাত্তর, ৬ মার্চ। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে বাংলাদেশের বিক্ষুব্ধ জনসাধারণকে দুষ্কৃতকারী আখ্যা দিয়ে ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। বস্তুতপক্ষে যা পুরোপুরো ছিলো একটা ভাওতা মাত্র।

বঙ্গবন্ধু আর একদিন পর কি বলেন, তা জানতে অধীর অপেক্ষায় পুরো জাতি। শুধু ঢাকা নয়, আন্দোলনের জোয়ারে ভাসছে সারা বাংলা।   

তোফায়েল আহমেদ বলেন, সিদ্ধান্ত হলো ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হবার জন্য। তখন ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো। তারা ৩রা মার্চ পল্টনে জনসভা করলো। ঐ জনসভায় বঙ্গবন্ধু গেলেন। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে অ্যাখ্যায়িত করা হলো, সর্বাধিনায়ক হিসেবে অ্যাখ্যায়িত করা হলো। তিনি বক্তৃতা করলেন। ঘোষণা দিলেন ৭ই মার্চ সোহরাওয়ার্দি উদ্যানে বক্তৃতা করবেন।  

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনা এবং আন্দোলনের গতি প্রকৃতি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বাংলার মানুষ আর আন্তর্জাতিক মহল। সারাদেশ থেকে ঢাকায় আসতে থাকে হাজার হাজার মানুষ। ঢাকায় যারা আসতে পারেননি তারা আশায় ছিলেন বেতারে সরাসরি ভাষণ শোনার জন্য।

তোফায়েল আহমেদ বলেন, জাতির উদ্দেশ্যে যেই বক্তৃতার মধ্য দিয়ে নিরস্ত্র বাঙ্গালী জাতি স্বশস্ত্র জাতিতে রূপান্তরিত হলো। অর্থাৎ আমাদের যাত্রা শুরু হয়েছিলো পহেলা মার্চ। স্মৃতির পাতায় ১৯৭১ এর পহেলা মার্চ যখন ভেসে উঠে তখন দেখি আমরা কি করে ছাত্র সমাজ, যুব সমাজ, বাংলার জনগণ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একই মোহনায় দাড়িয়েছিলাম। একই কাতারে তারা সংঘবদ্ধ হয়েছিলো।

সবকিছুই বন্ধ, ঠিক এই সময় ইয়াহিয়ার জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান মানতে পারেনি বাঙ্গালী। প্রতিবাদে ঢাকার রাস্তায় রাস্তায় বের হয় বিাক্ষোভ মিছিল, পল্টনে অলি আহামদের জনসভা, আর মোজাফফর আহমদের সভাপতিত্বে গনসমাবেশ।

Tags: উত্তাল মার্চমার্চ
Previous Post

উত্তাল ৬ মার্চ

Next Post

মার্চেই ট্যানারি স্থানান্তর, গ্যাস-বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের হুমকি

Next Post

মার্চেই ট্যানারি স্থানান্তর, গ্যাস-বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের হুমকি

মার্চেই ট্যানারি স্থানান্তর, গ্যাস-বিদ্যুৎ-পানি বিচ্ছিন্নের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT