চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর প্রদেশের রাজধানীসহ ২১ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 27, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে শুক্রবার সহিংসতার আশঙ্কা থেকে ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ সহ প্রায় ২১টি জেলা শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশ জানায়, প্রদেশে আন্দোলন ও সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রদেশের ৭৫টি জেলার ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

পুলিশ বলছে, জুমার নামাজের পর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নতুন করে সহিংসতার আশঙ্কা থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রদেশের বিজনোর, বুলান্দশহর, মোজাফফরনগর, মিরাট, আগ্রা, ফিরোজাবাদ, সম্ভাল, আলীগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর, কানপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। রাজধানী লক্ষ্মৌতে ইন্টারনেট বন্ধ ।

এছাড়াও আগ্রার তাজমহল দেখতে যেখানে লাখ লাখ পর্যটক আগমন করেন, শুক্রবার সকাল আটটা থেকে সেখানেও ইনটারনেট পরিষেবা বন্ধ রয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আগ্রায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

রাজ্য পুলিশের মহাপরিচালক ওপি সিং বলেন, প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছি। ২১ জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছি, পরিস্থিতি যখন দাবি করবে তখন পুনরায় চালু করা হবে।

Tags: উত্তর প্রদেশনাগরিকত্ব (সংশোধনী) আইনভারত
Previous Post

রাজধানীতে হুজি সদস্যদের নাশকতার পরিকল্পনা ছিল

Next Post

ইকার্দিকে নিয়েও ভাবছে রিয়াল

Next Post

ইকার্দিকে নিয়েও ভাবছে রিয়াল

কক্সবাজারে ট্রলার ডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT