চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরের মেয়র পদে পরিচ্ছন্ন মুখ চায় আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:06 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in রাজনীতি
A A
নির্বাচন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ছে। দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইছেন তারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, রাজনীতিবীদ থেকে শুরু করে সফল ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা পেশার মানুষ দলীয় মনোনয়ন পেতে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তবে এক্ষেত্রে দলীয় সভাপতি শেখ হাসিনার কথাই শেষ কথা। তিনি যাকে উপযুক্ত মনে করবেন সেই হবে দলের মেয়রপ্রার্থী।

এরই মধ্যে আগামী সাংসদ নির্বাচনের আগে রাজধানীর এ  উপ-নির্বাচন ক্ষমতাসীনদের জন্য অগ্নিপরীক্ষা হয়ে এসেছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। মুখে স্বীকার না করলেও দলটির একধিক নেতা বলছেন,  এই নির্বাচনে দলের জনপ্রিয়তা যাচাইয়ে ব্যাপার আছে।

আবার নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারকেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরীক্ষাও দিতে হবে। কেননা, এই নির্বাচনের সামান্যতম ভুল আগামী জাতীয় নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে দাঁড়াবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরই জয় হবে। কেননা, ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প নেই।’

অবশ্য দলীয় প্রার্থীর বিষয়ে তিনিও নিশ্চিত করে কিছু না বলেও জানান, মনোনয়ন কে পাচ্ছেন; সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। এখানে দলীয় সভাপতির সিদ্ধান্তই সব। দলীয় ফোরামে এ ব্যাপারে আলোচনা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এমন একটি নির্বাচনের আগে অনেকের নাম সামনে চলে আসবে এমনটাই স্বাভাবিক। তবে, এতোটুকু বলতে পারি দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে এ ব্যাপারে এখন পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক কথা হয়নি।

‘যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেনো অবশ্যই তাকে পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হতে হবে।’

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্বাচনের আগে এমন আলোচনা হবেই। মনোনয়ন প্রত্যাশীরা যোগাযোগ রাখছে। কেউ ফোন করছেন, আবার কেউ অফিসে এমনি কি বাসায়ও চলে আসছেন।’

তিনি বলেন, ‘অনেকেই দৌড়ঝাঁপ করছেন। তবে মনোনয়ন বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কাকে মনোনয়ন দেবে।’

এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নের দৌঁড়ে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের মালিক একে আজাদ, মহানগর আওয়ামী লীগের উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, বিসিবির সাবেক সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও মিরপুরের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের।

পরের দিন ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ পদে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনী বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে।

Tags: ঢাকা উত্তর সিটি করপোরেশনমেয়র আনিসুল হক
Previous Post

বিপিএল: ক্রিকইনফোর সেরা একাদশে চার বাংলাদেশি

Next Post

এ বছর ৯ লাখ ৬৪ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে

Next Post

এ বছর ৯ লাখ ৬৪ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে

ওআইসি সম্মেলনে আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ, হুঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT