চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে দিল তুরাগ পরিবহনের বাস

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:27 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in অপরাধ
A A

রাজধানীতে তুরাগ পরিবহন বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণী উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী। ঘটনার পর উত্তরা ইউনিভার্সিটির বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবস্থান নেয় সড়কে। এ সময় ওই পথে চলাচলকারি তুরাগ পরিবহনের প্রায় অর্ধ শতাধিক বাস আটক করে তারা। চাবি খুলে নেয় সব বাসের।

প্লাকার্ড পোস্টার হাতে কোনরকম ভাঙচুর ও জ্বালাও পোড়াও ছাড়াই অংশ নেয় প্রতিবাদে। তাদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় তুরাগ পরিবহনের সকল বাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ রয়েছে ওই পথে চলাচলকারী তুরাগ পরিবহনের সব বাস।

সোমবার বিকেলের মধ্যে বাসের চালক ও হেলপারকে মালিকপক্ষ পুলিশে সোপর্দ  না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

মামলার এজহারে জানা যায়, শনিবারে দুপুর দেড়টার দিকে বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিহনের বাসে উঠেন ওই শিক্ষার্থী। বাসের প্রথম দিকে নারীদের জন্য সংরক্ষিত আসনেই বসেন তিনি। বাসটি বাড্ডা নতুন বাজার এলাকায় পৌঁছলে পুরো বাস খালি হয়ে যায়। সেসময় বাসের খালি সিটে উঠতে দেয়া হয় না অন্য যাত্রীদের। বিষয়টি দেখে ওই শিক্ষার্থীর সন্দেহ হলে বাস থেকে নেমে যেতে উদ্যত হন তিনি। এ সময় বাসের হেলপার এসে বসে তার পাশে। বলতে থাকে নানা রকম অশালীন কথা।

অপরদিকে গাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা আরেক সুপারভাইজার গাড়ির চালককে রুট বদলে ৩০০ ফিটের দিকে গাড়ি নিয়ে যাবার নির্দেশ দেয়। এ কথা শুনে ওই শিক্ষার্থী নামার চেষ্টা করলেও আটকে রাখা হয় তাকে। এক পর্যায়ে বাস বসুন্ধরা আবাসিক এলাকার সামনে পৌঁছে যানজটে আটকে পড়লে ধস্তাধস্তি করে ওই শিক্ষার্থী বাস থেকে লাফিয়ে পড়েন। পরে অারেকটি বাসে চড়ে নিজের ইউনিভার্সিটিতে পৌঁছে শিক্ষার্থীদের খুলে বলেন সব।

 

এ ঘটনায় রোববার বিকাল সাড়ে চারটার দিকে গুলশান থানায় একটি মামলা করেন ওই শিক্ষার্থীর স্বামী।মামলায় তুরাগ পরিবহনের একটি বাসের চালক, হেলপার এবং ভাড়া আদায়কারী তিনজনকে আসামি করা হয়েছে। তবে  মামলার এজহারে কারো নাম উল্লেখ করা হয়নি।

মামলাটি তদন্ত বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক চ্যানেল অাই অনলাইনকে বলেন: ‘মামলার পরপরই বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

Tags: তরুণীধর্ষণবাসবাসে যৌন হয়রানিযৌন হয়রানিশিক্ষার্থী
Previous Post

খালেদার ক্ষমতায় আসার চান্স জিরো: আবুল মাল আবদুল মুহিত

Next Post

বিশ্ব একাদশের হয়ে লর্ডসে খেলবেন তামিম, সাকিব

Next Post

বিশ্ব একাদশের হয়ে লর্ডসে খেলবেন তামিম, সাকিব

রাশিয়ায় দেখা যাবে তারকাদের ঝলক

বিশ্বকাপ ফুটবলে লাখো ডলার অর্থ পুরস্কারের হাতছানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT