চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উত্তরায় অস্ত্র মজুদ গভীর ষড়যন্ত্র’

শাকের আদনান by শাকের আদনান
1:46 অপরাহ্ন 20, জুন 2016
in বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করাকে গভীর চক্রান্ত উল্লেখ করে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, এটা সাধারণ সন্ত্রাসীদের কাজ নয়। যারা ৯২ দিন দেশে জ্বালাও-পোড়াও করে মানুষ পুড়িয়েছে এবং বিভিন্ন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চেয়েছে তারা নেপথ্যে আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান নিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, বিপুল পরিমাণ ওই অস্ত্র ও গোলাবারুদ ঢাকার বাইরে থেকে এসেছে নাকি আগে থেকেই মজুদ ছিলো তা তদন্ত করা হচ্ছে। চেকপোস্ট থাকার পরও কিভাবে এতো অস্ত্র নিয়ে আসা হলো সে বিষয়ে কমিশনার বলেন, এসব অস্ত্র উত্তরার নির্জন এলাকা দিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আছাদুজ্জামান মিয়া জানান, সাধারণ সন্ত্রাসীদের কাজ এটা না। যারা ১৫ সালে ৯২ দিন এদেশে নারী-শিশুকে পুড়িয়ে মেরেছে। যারা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছে। এই ধরনের চক্র যারা আন্তর্জাতিক ও দেশীয়ভাবে মদদ পেয়ে এসেছে, যারা সংঘবদ্ধভাবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করে, দৃশ্যমান যে উন্নয়ন তা ব্যহত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। সেই ধরনের চক্রের অপপ্রচার এটি। 

যে পাজেরো জিপ থেকে অস্ত্রগুলো খালে ফেলা হয়েছে সেই জিপের বিষয়েও তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আমাদের ধারণা কোনো এক সময় এটা উত্তরাতে আনা হয়েছিলো। উত্তরার ভেতর দিক থেকেই গাড়িটা এসে এখানে ডাম্পিং করেছে বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। এই জিপ কারা ব্যবহার করে, কোথায় কোথায় এসব জিপ চলে সেসব জানান জন্য আমাদের তদন্ত কর্মকর্তারা কাজ শুরু করেছে। 

উদ্ধার হওয়া অস্ত্র আধুনিক ও নতুন হলেও কোন দেশের তৈরি তা উল্লেখ নেই বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

Tags: অস্ত্র উদ্ধারদিয়াবাড়ি অস্ত্রের চালানদিয়াবাড়ি খাল
Previous Post

সন্দেহভাজন নারী ইয়াবা পাচারকারীর মৃত্যু

Next Post

এক কেজি গরুর মাংস আর আট বছরের ফাহিম

Next Post

এক কেজি গরুর মাংস আর আট বছরের ফাহিম

শরণার্থী সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ, সর্বকালের রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT