চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 পূর্বাহ্ন 31, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। নদ-নদীর পানি বাড়ায় প্লাবিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা। ভোলায়  শুরু হয়েছে মেঘনার ভয়াবহ ভাঙ্গন।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হতে না হতেই আবারো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। প্রবল বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার নিম্নাঞ্চলের গ্রাম, চর ও দ্বীপচরগুলো প্লাবিত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৭ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 
বন্যায় বাঁধে ও পাকা সড়কে আশ্রয় নেওয়া পরিবারগুলো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বলে জানান এলাকাবাসীরা।

সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক মো. ওমর আলী শেখ বলেন সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদ সীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। বন্যার পানিতে জেলার প্রায় ৮ হাজার ২’শ ৩৬ হেক্টর রোপা আমন, বোনা আমন, বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভোলার মেঘনার ভাঙন আরো তীব্র হয়ে উঠেছে। প্রবল স্রোতে ইলিশা চডার মাথা পয়েন্টে সড়ক ভেঙ্গে প্লাবিত হয়েছে ইলিশা ও রাজাপুর ইউনিয়নের দুটি গ্রাম। লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা। পানিতে আটকা পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। ভাঙ্গন রোধে জিও ব্যাগ টিউব ডাম্পিং করেও ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না। 

Tags: বন্যাবন্যা পরিস্থিতি
Previous Post

এমন অহিংস আন্দোলনে মহাত্মা গান্ধীও লজ্জা পেতেন: জাফর ইকবাল

Next Post

একসঙ্গে মোশাররফ-পূর্ণিমা

Next Post

একসঙ্গে মোশাররফ-পূর্ণিমা

‘ফেসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT