চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাঞ্চলের সামনে শিরোপার হাতছানি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:20 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শিরোপা জেতা হয়নি বিসিবি উত্তরাঞ্চলের। তবে বিসিএলের পঞ্চম আসরে শিরোপা হাতছানি দিচ্ছে তাদের। চার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি পঞ্চম রাউন্ডে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে। ইনিংস হার এড়াতে হলে ওয়ালটন মধ্যাঞ্চলকে ম্যাচের চতুর্থ দিনে শেষ দুই উইকেটে করতে হবে ১২৭ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান তোলার পর তৃতীয় দিনের খেলা শেষ হয়। তানবীর হায়দার ৪২ ও মোহাম্মদ শরিফ ১৯ রানে অপরাজিত আছেন।

দুর্দান্ত বোলিং করেন উত্তরাঞ্চলের পেসার আলাউদ্দিন বাবু। একাই চার উইকেট তুলেন নেন। সাঞ্জামুল ইসলাম, ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও ইয়াসিন আরাফাত পান একটি করে উইকেট।

মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে করা ১৮১ রানের জবাবে ৫৩৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় উত্তরাঞ্চল। নাজমুল হোসেন শান্ত ও নাঈম ইসলামের পর সেঞ্চুরি পেয়েছেন ধীমান ঘোষ। তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে তারা। লিড ৩৫৬ রানের।

১৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা নাঈম থেমেছেন ১৪২ রানে। এদিন আর ৯ রান যোগ করে মোহাম্মদ শরিফের বলে এলবিডব্লিউ হন এই ডানহাতি ব্যাটসম্যান।

৬৪ রান নিয়ে দিন শুরু করা ধীমান ঘোষ তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের একাদশতম সেঞ্চুরি। ১৩২ বলে ১৪টি চারের সাহায্যে ১১৩ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শেষ দিকে আলাউদ্দিন বাবু ব্যাটে ঝড় তুললে লিড তিন’শ পেরোয় উত্তরাঞ্চলের। ৬৭ বলে ৪টি ছক্কা ও ১ চারে ৫৩ রানের ইনিংস খেলেন এ টেলএন্ডার।

মোশাররফ হোসেন রুবেল নেন তিন উইকেট। মোহাম্মদ শরিফ, শাহাদাত হোসেন ও শরিফউল্লাহ নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন তাইবুর পারভেজ।

Tags: বিসিএল
Previous Post

‘তুমি আসবে বলে’

Next Post

পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর হওয়ার আহ্বান এরশাদের

Next Post
এরশাদ

পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর হওয়ার আহ্বান এরশাদের

হরতালের ‘অদ্ভুত দৃশ্যে’ সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT