চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরাকে পেছনে ঠেলে সুপার সিক্সে দোলেশ্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 07, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দলের দুই লড়াই। এক দলের চেষ্টা অবনমন অঞ্চল থেকে নিজেদের বাঁচানোর, আরেক দলের আগেভাগে সুপার সিক্সে জায়গা পাকাপোক্ত করার। এবারের আসরের পারফরম্যান্সের বিচারে অসম এক ম্যাচে যথারীতি জয় হয়েছে বড় দল প্রাইম দোলেশ্বরের। উত্তরা স্পোর্টিং ক্লাবকে আরেকধাপ পেছনে ঠেলে নিজেরা পরের রাউন্ড নিশ্চিত করেছে দোলেশ্বর।

ফতুল্লায় রোববার পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিমের বোলিংয়ে ১৬০ রানে অলআউট হয়ে যায় উত্তরা। জবাবে ৭১ বল হাতে রেখে দুই ফিফটিতে সেই রান টপকে গেছে দোলেশ্বর।

প্রথমে ব্যাট করা উত্তরার বিপর্যয়ের সূচনাটা শুরু আরাফাত সানির হাত ধরে। ওপেনার আনিসুলের উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দেন এ স্পিনার। পরে প্রতিপক্ষের মিডলঅর্ডারকে এক হাতে ধসিয়ে বাকি কাজটা সারেন নাসিম।

অফস্পিনে ৪২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার নাসিম। ২ উইকেট পেয়েছেন মাহমুদুল হাসান।

জবাবে ৫৭ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পরে দোলেশ্বরও। চতুর্থ উইকেটে ৯৪ রানের জুটি গড়ে সব শঙ্কা দূর করে দলকে জয়ের বন্দরে নেন ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুব। ফরহাদ করেছেন ৫৯। মার্শাল আইয়ুবের ব্যাটে এসেছে ৫৪ রান।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই চতুর্থ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে দোলেশ্বর। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। সুপার সিক্স নিশ্চিত আগের তিন দল লিজেন্ড অব রুপগঞ্জ, আবাহনী ও প্রাইম ব্যাংকের। সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তলানি আছে উত্তরা।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯প্রাইম দোলেশ্বরলিড স্পোর্টস
Previous Post

আবারও হাছন রাজার গান নিয়ে হাজির নবনীতা চৌধুরী

Next Post

আপন ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

Next Post

আপন ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

এ মাসে আবারো পাকিস্তানে হামলা চালাবে ভারত: কোরেশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT