চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 30, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার কারণে জলমগ্ন গ্রাম ও মানুষজন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়াসহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপৎসীমার উপর দিয়ে বইছে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমর, ঘাগট ও তিস্তা নদীর পানি। বিস্তীর্ণ জমির ফসল ডুবে গেছে। বন্যার পাশাপাশি নদী ভাঙনেও ঘরবাড়ি হারিয়েছেন অনেকে।

কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে ২শ’র বেশি চর-দ্বীপচর ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারের বেশি পরিবার। বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন পানিবন্দি মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে চর ও দ্বীপচরের অভ্যন্তরীণ যোগাযোগ।

সিরাজগঞ্জে বসতবাড়ি ও রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় এরই মধ্যে নদী তীরের পাঁচ উপজেলার কমপক্ষে ৫০ হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। তাঁত কারখানায় পানি ওঠায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। অনেক মালিকের তাঁতকল নষ্ট হয়ে গেছে।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে ভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে ফুলছড়ি নীলকুঠি আশ্রয়ন প্রকল্প। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আশ্রয়নের দু’শ’রও বেশি বাসিন্দা। সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ির চরাঞ্চলের বেশ কয়েকটি বাড়িতেও পানি উঠেছে।

বন্যাকবলিত সব জেলাতেই আমন ও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত পানির নিচে চলে গেছে। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বন্যাকবলিতদের ত্রাণ সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন।

Tags: অবনতিউত্তরবঙ্গবন্যা
Previous Post

মাতৃস্বাস্থ্যের সুরক্ষায় বাবাদের অংশীদারিত্বে জোর বিশেষজ্ঞদের

Next Post

ক্যাম্পাসগুলো উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসগুলো উত্তপ্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে: কাদের

একটি কফি কাপ ও চামচ সহ কাঠের টেবিলের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে বিশ্বে ভিয়েতনামের কফি সরবরাহে উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT