চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উঠেছে ‘মাঝরাতে চাঁদ’

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
1:45 পূর্বাহ্ন 07, জুলাই 2015
in বিনোদন
A A

‘মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়’ গানটি বলতেই এখনো নস্টালজিক হয়ে উঠে অনেকে। শুধু শ্রোতারাই নয় এই গানটি দিয়ে নস্টালজিক হয়ে উঠে ‘অবসকিওর’ ব্যান্ডের সদস্যরাও। ‘মাঝরাতে চাঁদ গানটি লিখেছিলো এহসান। ও আর আমাদের মাঝে নেই। আমরা চাইছিলাম একটা অ্যালবাম ওকে উৎসর্গ করবো। তাহলে কেনো নয় সেই অ্যালবামের নামই হবে ‘মাঝরাতে চাঁদ’। যে গানটার জন্যই আজ অবসকিওরকে সবাই চেনে।’ বলছিলেন অবসকিওর ব্যান্ডের ভোকাল সাইদ হাসান টিপু।

আরো বললেন, অ্যালবামের নাম ঠিক হলো। সাধারণত একটা গানের নাম থেকেই অ্যালবামের নামকরণ করা হয়। তাহলে এই অ্যালবামে কেনো এই নামে একটি গান থাকবে না? তাই অবসকিওর ব্যান্ড আবার একটি গান নিয়ে আসলো ‘মাঝরাতে চাঁদ’ শিরোনামে।

‘এটা ঠিক আগেরটার মতো নয়, তবে এই গানটাকে আপনি আগেরটার সিক্যুয়াল বলতে পারেন’। নিশ্চিত করলেন টিপু।

ঈদকে সামনে রেখে বাজারে আসছে অবসকিওরের নতুন অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’। আজ মঙ্গলবার দুপুর ২টায় বেইলী রোডের ড্রিমডেস্কে হবে এই অ্যালবামের প্রকাশনা উৎসব।

‘অনুভূতিটা একই রকম। এটা আমাদের দশম অ্যালবাম।’ অ্যালবাম প্রকাশে অনুভূতিতে তেমন পরিবর্তন না আসলেও এবারের অ্যালবামে নতুন এক অবসকিওরকে পাবে শ্রোতা।

সাইদ টিপু বলেন, ‘আমরা এবারের অ্যালবামে এক্সপেরিমেন্ট করেছি কম। যন্ত্র ব্যবহারের অনেক কৌশলী আমরা। যন্ত্র যেন কখনোই গানকে ছাপিয়ে না যায় সেদিকে নজর রেখেছি। চেয়েছি গানটাই যেন প্রধান হয়ে পৌঁছাতে পারে শ্রোতার মনে।’

পুরো অ্যালবামে শ্রোতারা পাবেন ‘কদমফুল’, ‘অভিমানী’, ‘হলুদ খাম’র মতো গান। পাশাপাশি থাকবে দেশের গানও। ‘এবার থেকে আমরা দেশের গানগুলোকে আলাদা করে রাখছি। মাঝরাতে চাঁদ অ্যালবামে শ্রোতারা জাতির জনককে মাথায় রেখে করা ‘পিতা’ নামের একটি দেশের গান পাবে। পাবে তিস্তার পানি বন্টন নিয়ে করা ‘তিস্তা’ গানটিও। এছাড়া ‘দেশ ছাড় রাজাকার’ শিরোনামের একটি গানও থাকবে সকলের জন্য।’

সাইদ হাসান টিপু ছাড়াও এই ব্যান্ড দলের অন্যান্য সদস্যরা হলেন রাজু (বেজ), শান্ত (গিটার), রিঙ্কু (ড্রামস), রুবাইয়াত (গিটার) ও শাওন (কি-বোর্ড)।

মাঝরাতে চাঁদ গানটি যেমন অনেকটা সময় শ্রোতার মনকে ছুঁয়ে ছিলো, তেমনই ‘মাঝরাতে চাঁদ’ অ্যালবামও সবাইকে মুগ্ধ করে রাখবে বলেই আশা এই ব্যান্ড দলটির।

Tags: অবসকিওর
Previous Post

টসে জিতে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা

Next Post

স্কোর আপডেট: বাংলাদেশ-সাউথ আফ্রিকা দ্বিতীয় টি-২০

Next Post

স্কোর আপডেট: বাংলাদেশ-সাউথ আফ্রিকা দ্বিতীয় টি-২০

ইফতারে প্রাণ জুড়াবে ফ্রুট প্যারাডাইস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT