চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চপদস্থ তদন্ত কমিটি!

আমীন আল রশীদ by আমীন আল রশীদ
2:22 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in মতামত
A A
চকবাজার-আগুন-চকবাজারে আগুন-তদন্ত কমিটি

দেশে যখনই কোনো বড় দুর্ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয় এবং এর মধ্যে কোনো কোনোটি ‘উচ্চপদস্থ কমিটি’। কখনো বিচার বিভাগীয় তদন্ত কমিটিও হয়। কিন্তু সেইসব তদন্ত কমিটির রিপোর্ট পরবর্তীকালে আলোর মুখ দেখে না। অনেক সময় সেই রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হলেও গণমাধ্যমকে জানানো হয় না। অনেক সময় তদন্ত হয় এবং এ জাতীয় ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য রিপোর্টে কিছু সুপারিশও থাকে। কিন্তু সঙ্গত কারণেই সেসব সুপারিশ বাস্তবায়িত হয় না, বা করা হয় না।

বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি বড় তদন্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায়। নবম সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ওই তদন্ত করে এবং তারা একটি বড় তদন্ত রিপোর্ট সংসদে পেশ করে যেখানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে তাদের বিচারের সুপারিশ করা হয়। সেই সাথে ওই সময়ে ওই স্থানে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদেরও অনেকের নাম উল্লেখ করে প্রচলিত আইনে বিচারের সুপারিশ করা হয়। কিন্তু সেইসব সুপারিশ বাস্তবায়িত হয়নি।

সবশেষ পুরান ঢাকার চকবাজারে যে ভয়াবহ আগুনে প্রায় ৮০ জনের বেশি (বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য) মানুষের প্রাণহানি হলো, সেই ঘটনায়ও তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। কিন্তু তারা কবে রিপোর্ট দেবে এবং দিলেও সেটি দেশের মানুষ জানবে কি না এবং রিপোর্টে দেয়া সুপারিশগুলো বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাবে।

চকবাজার-আগুন-চকবাজারে আগুন-তদন্ত কমিটি
নিমতলী ট্র্যাজেডি

স্মরণ করা যেতে পারে, ২০১০ সালের ৩ জুন এই পুরান ঢাকার নিমতলীতে কেমিক্যালের গোডাউনে লাগা আগুনে ১২৪ জনের মৃত্যুর পরে যে তদন্ত কমিটি হয়েছিল, তাদের সুপারিশগুলো যে বাস্তবায়িত হয়নি, তার প্রমাণ বুধবার মধ্যরাতে চকবাজারের আগুন। কারণ নিমতলীর আগুনের ঘটনায় তদন্ত রিপোর্টে আবাসিক এলাকা থেকে কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ বাস্তবায়িত হয়নি। হলে ৯ বছরের মাথায় গিয়ে এরকম আরেকটি ট্র্যাজেডি দেখতে হতো না দেশবাসীকে। যদিও ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বেশ সরল স্বীকারোক্তি দিয়ে সাংবাদিকদের বলেছেন, তারা অনেক চেষ্টা করেও কেমিক্যালের গোডাউন সরাতে পারেননি। এই স্বীকারোক্তির মধ্যে তার অসহায়ত্ব যেমন আছে, তেমনি আছে রাজনৈতিক সদিচ্ছা ও সাহসিকতার অভাব।

তাছাড়া কেমিক্যাল গোডাউনের মালিকরাই যদি এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে থাকেন বা তারা যদি রাজনৈতিকভাবে প্রভাবশালী হন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যায় কিংবা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়—এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা মেয়রের পক্ষেও অসম্ভব। এখন প্রশ্ন উঠেছে,তাহলে এই ব্যর্থতা ও মৃত্যুর দায় নিয়ে মেয়র মহোদয় পদত্যাগ করবেন কি না? আবার তিনি পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হবে? কারণ এরপরে যিনি বা যারা মেয়র হবেন, তারাই বা কী করতে পারবেন? পুরান ঢাকার ব্যবসায়ীদের ক্ষমতা সম্পর্কে যাদের ধারণা আছে, তারা জানেন এই প্রশ্ন কতটা সঙ্গত।

চট্টগ্রাম-বস্তিতে আগুন-তদন্ত কমিটি
চট্টগ্রামে বস্তিতে আগুন

সম্প্রতি চট্টগ্রামের চাক্তাই এলাকায় ভেড়ামার্কেটের বস্তিতে লাগা আগুনে ৯ জনের প্রাণহানি হয় এবং প্রায় দুইশো ঘর পুড়ে যায়। রাজধানী ও চট্টগ্রামের বস্তিগুলোয় আগুন লাগা নিয়মিত ঘটনা। এসব ঘটনার পরও তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি করা হয়। কিন্তু এ যাবত কতটি কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং হলেও তার সুপারিশ বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। কেননা বস্তিতে আগুন কেন লাগে, কারা লাগায় এবং তাদের কী স্বার্থ, তা এখন আর কারো কাছে অস্পষ্ট নয়। বস্তিতে যারা থাকেন, তারাও জানেন সহসা এরকম কোনো এক আগুনে তার নিজের কিংবা স্বজনের মৃত্যু অনিবার্য। সেই অনিবার্যতা সঙ্গে নিয়েই তারা বস্তিতে থাকেন। কিন্তু আমাদের উচ্চপদস্থ তদন্ত কমিটিসমূহ শুধু তদন্তই করে। যেমন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৭ বছরেও তদন্ত শেষ হয় না। যেমন তদন্ত শেষ হয় না বা রিপোর্ট জানা যায় না অথবা সুপারিশ বাস্তবায়িত হয় না প্রতিদিন সড়ক দুর্ঘটনা এবং নৌ দুর্ঘটনায় প্রাণহানির।

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ (প্রথম আলো: ৩১ জুলাই, ২০১৮) মনে করেন, ‘৯৯ ভাগ তদন্ত কমিটি গঠিত হয় ক্ষুব্ধ জনগণকে শান্ত করতে বা সান্ত্বনা দিতে। বাঙালি ৫০ বছর আগে যতটা বেকুব ছিল, আজ আর তা নেই। সে সবই বোঝে, কিন্তু তার করার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের চাঞ্চল্যকর রিজার্ভ পাচার নিয়ে সরকার সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে। যথাসময়ে তিনি প্রতিবেদন দাখিল করেছেন। বোধগম্য কারণে তার সেই রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটি প্রকাশ করলে বাংলাদেশ ব্যাংক যতটা বিব্রত হতো, সেটি গোপনে তালা মেরে রাখায় সরকার অনেক বেশি সন্দেহভাজনে পরিণত হয়েছে। প্রশ্নের মুখোমুখি হচ্ছে।’চকবাজার-আগুন-চকবাজারে আগুন-তদন্ত কমিটি

সুতরাং চকবাজারের এই ঘটনায় যে তদন্ত কমিটি হলো, তাদের প্রতিবেদনেও পুরান ঢাকার মতো এই ঘিঞ্জি আর সরু রাস্তার এলাকা থেকে কেমিক্যালের গোডাউন সরিয়ে ফেলার সুনির্দিষ্ট সুপারিশ থাকবে। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাবে, যতক্ষণ না রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে, আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রীর তরফ থেকে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ও দিকনির্দেশনা না আসে। কারণ আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, খুব সামান্য বিষয়েও খোদ প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। ফলে মাঝে মধ্যে আমাদের মনে এ প্রশ্নও উঁকি দেয় যে, যদি সবকিছু প্রধানমন্ত্রীকেই করতে হয় বা সব বিষয়ে তারই হস্তক্ষেপ লাগে, তাহলে অন্য সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো রেখে লাভ কী?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: আগুনচকবাজারে আগুনতদন্ত কমিটিনিমতলীনিমতলী অগ্নিকাণ্ডনিমতলী ট্র্যাজেডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

একদিনে চার ম্যাচ!

Next Post

‘আমি মূলত তাদের জন্যই লেখি যারা সাহিত্যের সিরিয়াস পাঠক’

Next Post

‘আমি মূলত তাদের জন্যই লেখি যারা সাহিত্যের সিরিয়াস পাঠক’

রাত

‘রাত ১টার পর আর রিং বাজলো না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT