চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্রচিন্তা ছড়ানো শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
1:50 অপরাহ্ন 20, জুলাই 2016
in অন্যান্য, শিক্ষা
A A

জঙ্গিবাদ মোকাবেলায় লাগাতার কর্মসূচি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বলছে, শিক্ষকদের একটি অংশ নতুন প্রজন্মের মধ্যে একমুখি উগ্রচিন্তা ঢুকিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে। এবার চিহ্নিত হবেন তারা। 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবার কলেজের শিক্ষকদের সঙ্গে জঙ্গিবাদ ও উগ্রপন্থাবিরোধী মতবিনিময় সভা করবে। ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও এমন সভা হবে। ২৪ জুলাই সরকারি-বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সভা করবে শিক্ষা মন্ত্রণালয়। আলিম ও ফাজেল মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বৈঠক ২৭ জুলাই। 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অবশ্যই বিষয়টা সমগ্র জাতীর জন্য উদ্বেগের। আমরাও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। যেহেতু দায়িত্বটা সুনির্দিষ্টভাবেই আমাদের তাই উদ্বেগটাও আমাদের বেশি। এভাবেই আমরা সবার কাছে কিছু ম্যাসেজ দিয়ে দিচ্ছি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বলছে, দেশকে অশান্ত করার জন্য যারা শিক্ষার্থীদের বেছে নিয়েছে শিক্ষকদের ছোট একটি অংশ তাদের পক্ষেই কাজ করছে।

ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, জাতীয় জীবনের এই সমস্যাটা যদি বিশ্ববিদ্যালয়ের তরুণদের মনে গেঁথে দেওয়া হয়। তাহলে সবচেয়ে ভালো হবে। এসব সংগঠনের বিস্তার কিন্তু বিশ্ববিদ্যালয়ে আছে। কোনো শিক্ষক যদি বিভ্রান্তিতে থাকে তাহলে তাদের সরে আসতে হবে। তারা সরে আসলেই সবার জীবন যেমন নিরাপদ হবে তেমন তার জীবনও ভালো হবে।

মাকসুদ কামাল মনে করেন, তরুণদের মধ্যে এখন যে অস্থিরতা চলছে তা দূর করে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে সরকারের নানা উদ্যোগের সঙ্গে অভিভাবকদেরও বড় ভূমিকা পালন করা প্রয়োজন।

Tags: জঙ্গিবাদ
Previous Post

এবার বলিউডে মীর

Next Post

উগ্রচিন্তা ছড়ানো শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ

Next Post

জাবিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

জাবিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT